মেহেন্দিগঞ্জ প্রতিনিধিঃ প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উপজেলা ভিত্তিক ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২৫ এপ্রিল বিকাল ৪টায় স্থানীয় সরকারি পাতারহাট আরসি কলেজ মাঠে অনুষ্ঠিত উক্ত খেলায় সভাপতিত্ব করেন, মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রিয়াজুর রহমান। প্রধান অতিথি হিসাবে নৌপরিবহন ও সেতু বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি'র অনুপস্থিতিতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক গিয়াস উদ্দিন দিপেন। এছাড়া আরো উপস্থিত ছিলেন, মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব সিহাব আহাম্মেদ সেলিম, সিনিয়র যুগ্ন-আহবায়ক আসাদুজ্জামান মুক্তা,সহকারী শিক্ষা কর্মকর্তা মোজাম্মেল হক, রবিউল ইসলাম, মেহেন্দিগঞ্জ প্রেসক্লাব সভাপতি আব্দুর রাজ্জাক, সহসভাপতি সঞ্জয় দেবনাথ,সাধারন সম্পাদক মাহমুদুল হাসান ফরিদ,সাংবাদিক ইউনিয়ন সভাপতি মাহমুদ খান, উত্তর জেলা কৃষক দল আহবায়ক নলী মোঃ জামাল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দল আহবায়ক ফকরুল ইসলাম সোহেল, সদস্য সচিব মাসুদুর রহমান মাসুদ রানা, পৌর স্বেচ্ছাসেবক দল আহবায়ক আমিনুল ইসলাম শিপন,মেহেন্দিগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মেঃ ফরিদ উদ্দিন খোকন, সাধারন সম্পাদক মাহবুবুর রহমান মিরন, উপজেলা ছাত্রদল আহবায়ক শাহাদাত হোসেন সোহাগসহ নেতৃবৃন্দ। বালক ও বালিকা দুটি পর্বে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। বালিকা গ্রুপে চানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে সিন্নিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হন। অপরদিকে বালক গ্রুপে টিটিডিসি সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে উদয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হন। উল্লেখ মেহেন্দিগঞ্জ উপজেলায় ২০৮টি প্রাথমিক বিদ্যালয় অঞ্চল ভিত্তিক প্রতিযোগিতার মাধ্যমে ৪টি প্রাথমিক বিদ্যালয় উপজেলা পর্যায়ে উঠে আসে। তীব্র প্রতিদ্বন্ধীতাপূর্ণ খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। উক্ত খেলা পরিচালনায় প্রধান রেফারির দায়িত্ব পালন করেন, আমিনুল ইসলাম রবিন ও মোঃ ফখরুল ইসলাম তালুকদার।
স্টাফ রিপোর্টার: শেষ হলো ব্যালন ডি’অরের মনোনয়ন ঘোষণা। আর তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গেই আলোচনার কেন্দ্রে লিওনেল মেসি। ২০২৩ সালে সর্বশেষ এই পুরস্কার জেতা আর্জেন্টাইন মহাতারকা দুই বছর পর আবারও জায়গা কর ...
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের দুই দিনব্যাপী বাছাই পর্ব। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় ...
স্টাফ রিপোর্টার: মহিলা এশিয়া কাপ ২০২৬ এর গ্রুপ পর্বের হাই-ভোল্টেজ ম্যাচে লজ্জার রেকর্ড গড়ল পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার ভারতের বিপক্ষে মাত্র ৫৫ রানে অল আউট হয়ে গেছে ফা ...
স্টাফ রিপোর্টার: এশিয়ান গেমসের মঞ্চে ক্রিকেটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে গড়া দল। ২০তম এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ব ...
সব মন্তব্য
No Comments