স্টাফ রিপোটার: জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেছেন, সফরকারী জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান মিচেল ব্যাচেলেটের কাছে গুম-খুন নিয়ে মিথ্যাচার করেছে সরকার।"
শুক্রবার (১৯আগষ্ট) বিকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ৩-দফা দাবিতে এনডিএম কর্তৃক আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এই মন্তব্য করেছেন।
জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং অবাধ সভা-সমাবেশের নিশ্চয়তার দাবীতে আয়োজিত "বিক্ষোভ সমাবেশ এবং লাল-কার্ড প্রদর্শন" কর্মসূচিতে সভাপতির বক্তব্যে জনাব ববি হাজ্জাজ বলেন, "দেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের প্রধান শিকার বিরোধী রাজনৈতিক নেতা-কর্মীরা। বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার ভিন্নমত দমন, নির্যাতন এবং অসংখ্য গুমের নাটক মঞ্চস্থ করে দেশে এক ভয়াল পরিবেশ তৈরি করে রেখেছে৷ ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে কন্ঠরোধ করা হচ্ছে৷ গণমাধ্যমের উপর চলছে কড়া নজরদারি। সভা-সমাবেশের মৌলিক গণতান্ত্রিক অধিকারও আজ সংকুচিত। দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে সরকারের ব্যাখ্যায় সন্তুষ্ট নয় জাতিসংঘ। এজন্যই তাঁরা নিরপেক্ষ তদন্ত কমিশন দাবি করেছে।"
বিক্ষোভ সমাবেশ থেকে সিন্ডিকেট বাণিজ্য এবং বাজার কারসাজির মূলহোতাদের "লালকার্ড" দেখিয়ে ববি হাজ্জাজ বলেন, "অবিলম্বে জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার করতে হবে৷ শিশুখাদ্য এবং দ্রব্যমূল্যের উপর এর নেতিবাচক প্রভাবে দেশে এখন নীরব কান্না চলছে। দেশের অর্থনীতিকে ভারসাম্যহীন এবং নিপীড়নমূলক বানিয়ে সরকার এখন তামাশা দেখছে।"
বিক্ষোভ সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ মুসলিম লীগের মহাসচিব কাজী আবুল খায়ের, এনডিএম এর ভারপ্রাপ্ত মহাসচিব হুমায়ুন পারভেজ খান, যুগ্ম মহাসচিব মোমিনুল আমিন, সাংগঠনিক সম্পাদক লায়ন নুরুজ্জামান হীরা প্রমুখ। সমাবেশ শেষে একটি মিছিল বায়তুল মোকাররম জাতীয় মসজিদ পর্যন্ত যেয়ে শেষ হয়।
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
সব মন্তব্য
No Comments