ডেস্ক রিপোর্ট: গত ২৪ ঘন্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১০৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। আজ স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ১ হাজার ১৯৩ জন ডেঙ্গু রোগী চিকিৎস্বাধীন রয়েছে।
রাজধানী ঢাকায় ৩৬৭ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে। আর ঢাকার বাইরের হাসপাতালে ৮২৬ জন ভর্তি রয়েছে। গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কোন মৃত্যু নেই ।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে মোট ৩ লাখ ২০ হাজার ১৫৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। অন্যদিকে চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত সুস্থ হয়েছে ৩ লাখ ১৭ হাজার ২৭৩ জন।
বরিশাল অফিস: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের সকল নাগরিকের সুস্বাস্থ্য নিশ্চিত করা সরকারের লক্ষ্য। সেই লক্ষ্যকে সামনে রেখেই দেশের বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করা ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)-এর ডিপার্টমেন্ট অব পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স এবং ইউনিসেফ বাংলাদেশের যৌথ উদ্যেগে আয়োজিত ন্যাশনাল ইয়াং হেলথ কনফারেন্স ২০২৬ সফলভাবে ১০ মে ...
ডেস্ক রিপাের্ট: স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে হামে ৬ জনের মৃত্যু হয়েছে । গত ১৫ মার্চ থেকে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৬৫ জন। সন্দেহজনক মৃত্যু হয়েছে ৩৫০ জন। এ নিয়ে এখন পর্যন্ত& ...
ডেস্ক রিপোর্ট: দেশজুড়ে শিশুদের মধ্যে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১১ জন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে আজ রবিবার, ১০ মে পর্যন্ত হামের উপসর ...
সব মন্তব্য
No Comments