ডেস্ক রিপোর্ট: রাফায়েল নাদালের হার। প্রথম বার সেমিফাইনালে হেরে ফরাসি ওপেন থেকে বিদায় নিলেন তিনি। নেপথ্যে নোভাক জোকোভিচ। নাদালের বিপক্ষে খেলার ফল ৬-৩, ৩-৬, ৬-৭, ২-৬।
প্রথম সেটে ৫-০ এগিয়ে গিয়েছিলেন নাদাল। লাল সুরকির রাজা যেন বুঝিয়ে দিচ্ছিলেন এটা তাঁর জায়গা, যতই জোকার শীর্ষ বাছাই হন, এখানে তিনিই সেরা। তবে সেই দাপট যেন সহ্য হল না সার্বিয়ার সিংহের। হুঙ্কার দিলেন তিনি। সেট জিততে না পারলেও লড়াইয়ের আভাষ দিয়ে রাখলেন। নাদালের পক্ষে প্রথম সেট শেষ হয় ৬-৩ ফলে।
দ্বিতীয় সেটের ফলও ৬-৩, তবে এ বার তা জোকোভিচের পক্ষে। বিশ্বের সেরা ২ টেনিস খেলোয়াড়ের যুদ্ধ তখন রাতের ঘুম কেড়েছে। প্রতিটা পয়েন্টের জন্য লড়াই চলছে। দীর্ঘ হচ্ছে ম্যাচ। প্রতিটা পয়েন্টের শেষে খেলোয়াড়দের উৎসাহ যোগাচ্ছেন দর্শকরা। করোনার বিরুদ্ধে যুদ্ধ করতে করতে হাঁপিয়ে ওঠা মানুষ যেন স্বস্তি পাচ্ছে ফরাসি ওপেনের সেমিফাইনালে রাজায় রাজায় যুদ্ধ দেখে।
তৃতীয় সেটে পৌঁছে সেই লড়াই যেন আরও সমানে সমানে হয়ে উঠল। টাইব্রেকারে পৌঁছে গেল সেই সেট। ৭-৬ ফলে সেট জিতলেন জোকোভিচ। টাইব্রেকাররের ফল ছিল ৭-৪। সেমিফাইনালে পিছিয়ে পড়লেন নাদাল। সেই সঙ্গে শোনা গেল অভিনব সিদ্ধান্ত। রাত কার্ফু ভেঙে দর্শকদের মাঠে থেকে এই লড়াই দেখার সুযোগ করে দিলেন কর্তৃপক্ষ। আগের দিনের মতো মাঠ ছাড়তে হবে ভেবে কেউ কেউ উঠে গেলেও ঘোষণার সঙ্গে সঙ্গেই ফিরে এলেন নিজের জায়গায়।
শুক্রবারের আগে ১৩ বার সেমিফাইনাল খেলেছেন নাদাল। কখনও হারেননি। এ বার আর পারলেন না। জোকোভিচ থামিয়ে দিলেন নাদালের জয় যাত্রা। চতুর্থ সেটেও জিতে গেলেন তিনি। ফল ৬-২। তৈরি হল মহাকাব্য। লাল সুরকির কোর্টে সেমিফাইনাল থেকে ফাইনাল যাওয়াই ছিল যাঁর এত দিনের পথ, যন্ত্রণায় মুখ ঢাকলেন তিনি। গদিচ্যুত লাল সুরকির সম্রাট?-আনন্দ বাজার
স্টাফ রিপোর্টার: ফিফা বিশ্বকাপ ২০২৬ এর কোয়ার্টার ফাইনালে আজ রাত ১টায় মাঠে নামছে ইউরোপের দুই ফুটবল পরাশক্তি স্পেন ও বেলজিয়াম। ফিফার অফিসিয়াল সূচি অনুযায়ী, বাংলাদেশ সময় আজ শনিবার, ১১ জুলাই রাত ১টায় যুক্ ...
স্টাফ রিপোর্টার: ২০২৬ ফিফা বিশ্বকাপে আবারও আলো ছড়িয়ে লিওনেল মেসির রেকর্ডে ভাগ বসালেন কিলিয়ান এমবাপ্পে। কোয়ার্টার ফাইনালে মরক্কোর বিপক্ষে ৬০ মিনিটে গোল করে ফ্রান্সকে এগিয়ে দেন তিনি। এই গোলের মাধ্যমে চ ...
স্টাফ রিপোর্টার: ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে ফ্রান্স। বোস্টনের ফক্সবোরো স্টেডিয়ামে শুক্রবার, ১০ জুলাই ২০২৬ প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিত ...
স্টাফ রিপাের্টার: ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধের শুরুতেই জোড়া গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে ফ্রান্স। বোস্টনের ফক্সবোরো স্টেডিয়ামে মরক্কোর বি ...
সব মন্তব্য
No Comments