বরিশাল অফিস : উজিরপুর পৌরসভার উদ্যোগে মশক নিধন কার্যক্রমের উদ্ধোধন করা হয়েছে । আজ (২৭ জুলাই) মঙ্গলবার সকালে ফগার মেশিন চালিয়ে মশক নিধন কার্যক্রমের উদ্ধোধন করেন উজিরপুর পৌরসভার জননন্দিত মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন বেপারী। তিনি এসময় বলেন উজিরপুর পৌরসভাকে মশকমুক্ত পরিস্কার-পরিচ্ছন্ন এক তিলোত্তমা পৌরসভায় রূপান্তর করা হবে। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, ব্যবসায়ী সমিতির সভাপতি শামসুল হক সিকদার,, উপজেলার শিকারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সরোয়ার হোসেন প্রমুখ। এছাড়াও উজিরপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দ সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: ২০২০ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত প্রায় ৬ বছর ১০ মাসে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে বলে জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন। রোববার (৮ ...
স্টাফ রিপোর্টার: জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশ, ভুটান ও নেপালের (বিবিএন) মধ্যে আঞ্চলিক ঐক্য জোরদার এবং স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পরও অভিযোজন অর্থায়ন অব্যাহত রাখার আহ্বান জানিয় ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : তুলির আঁচড়ে ফুটিয়ে তোলা হয়েছে প্রয়াত স্বজনের মুখচ্ছবি। কেউ পরিষ্কার করেছেন সমাধি, কেউ ব্যস্ত ছিলেন মঠ ধোয়া-মোছায়। কোথাও নতুন রঙের প্রলেপ, আবার কোথাও ফুল দিয়ে সাজানো হয়েছে সম ...
স্টাফ রিপোর্টার: আজ শনিবার ঐতিহাসিক ৭ নভেম্বর, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। ১৯৭৫ সালের এই দিনে সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ মোড় এসেছিল বলে ইতিহাসে লিপিবদ্ধ রয ...
সব মন্তব্য
No Comments