ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর মেডিকেল প্যানেলের সদস্য হয়েছেন বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক সার্জারি বিভাগের অধ্যাপক ডা. এরফানুল হক সিদ্দিকী। ২৮ এপ্রিল ২০২৬ইং তারিখে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অফিশিয়াল প্যাডে বিসিবির মাননীয় সভাপতি জনাব তামিম ইকবাল খান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। অধ্যাপক ডা. এরফানুল হক সিদ্দিকী বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর সম্মানিত পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) হিসেবেও দায়িত্ব পালন করছেন।
বিসিবির মাননীয় সভাপতি জনাব তামিম ইকবাল খান স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, আপনার (অধ্যাপক ডা. এরফানুল হক সিদ্দিকী) অভিজ্ঞতা ও নিষ্ঠা বিসিবি মেডিকেল বিভাগ এবং প্যানেলের কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। আপনার সক্রিয় অংশগ্রহণ এবং মূল্যবান অবদানের প্রত্যাশা করছি, যা বিসিবি মেডিকেল প্যানেলের লক্ষ্য পূরণে সহায়ক হবে।
উল্লেখ্য এই মেডিক্যাল প্যানেলটি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিকিৎসা কার্যক্রমে স্বচ্ছতা ও দক্ষতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
স্টাফ রিপোর্টার: ফিফা বিশ্বকাপ ২০২৬-এর কোয়ার্টার ফাইনালে গতরাতে লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে রুদ্ধশ্বাস লড়াইয়ে বেলজিয়ামকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে স্পেন। পুরো ম্যাচে আধিপত্য ধরে রেখে ৬৮ ...
স্টাফ রিপোর্টার: ফিফা বিশ্বকাপ ২০২৬ এর কোয়ার্টার ফাইনালে আজ রাত ১টায় মাঠে নামছে ইউরোপের দুই ফুটবল পরাশক্তি স্পেন ও বেলজিয়াম। ফিফার অফিসিয়াল সূচি অনুযায়ী, বাংলাদেশ সময় আজ শনিবার, ১১ জুলাই রাত ১টায় যুক্ ...
স্টাফ রিপোর্টার: ২০২৬ ফিফা বিশ্বকাপে আবারও আলো ছড়িয়ে লিওনেল মেসির রেকর্ডে ভাগ বসালেন কিলিয়ান এমবাপ্পে। কোয়ার্টার ফাইনালে মরক্কোর বিপক্ষে ৬০ মিনিটে গোল করে ফ্রান্সকে এগিয়ে দেন তিনি। এই গোলের মাধ্যমে চ ...
স্টাফ রিপোর্টার: ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে ফ্রান্স। বোস্টনের ফক্সবোরো স্টেডিয়ামে শুক্রবার, ১০ জুলাই ২০২৬ প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিত ...
সব মন্তব্য
No Comments