সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ "আর নয় কয়লা ভিত্তিক জালানী" এই প্রতিপাদ্য সামনে রেখে টিআইবি'র সহযোগিতায় সচেতন নাগরিক কমিটি(সনাক),জামালপুর জেলা শাখার উদ্যোগে ৩১ অক্টোবর সকাল ১০ টায় দয়াময়ী মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আজ যুক্তরাষ্ট্রের গ্লাসগোতে শুরু হতে যাচ্ছে জলবায়ু সম্মেলন(কপ-২৬)এই প্রেক্ষাপটকে সামনে রেখে সারা বাংলাদেশের মত জামালপুরেও সচেতন নাগরিক কমিটি(সনাক) এই মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে ধারনাপত্র পাঠ করেন সনাক ইয়েস গ্রুপের সদস্য আফিফা আফসানা।
সনাক জামালপুরের সভাপতি অজয় কুমার পালের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জামালপুর পরিবেশ রক্ষা আন্দোলনের সভাপতি,সাংবাদিক ও মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম,জামালপুর জেলা প্রেসক্লাব ও জামালপুর লালন একাডেমীর সভাপতি এড.ইউসুফ আলী,প্রকৃতি ও মানুষের সমন্নয়কারী সুমন মাহমুদ,ব্র্যাক জামালপুর সমন্নয়কারী মনির হোসেন খান,সনাক জামালপুর জেলা শাখার সহ-সভাপতি অধ্যাপক কায়েদ-উজ-জামান
মানববন্ধনে বক্তারা বলেন,কয়লাভিত্তিক জ্বালানি ব্যবহার বন্ধ ও নবায়নযোগ্য জ্বালানি প্রসার ও প্রতিশ্রুত জলবায়ু অর্থায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের দাবিতে টিআইবি সনাক সারাদেশে মানববন্ধন করছে। বিশ্বে সবচেয়ে বেশি গ্রিনহাউজ গ্যাস নির্গমনকারী দেশের তালিকায় সবার উপরে রয়েছে চীন আর যুক্তরাষ্ট্র।জলবায়ু সঙ্কট মোকাবেলায় কার্বন গ্যাস নির্গমন কমানোর কোনো উদ্যোগই সফল হবে না, যদি এই দুটো দেশকে কার্যকরভাবে সম্পৃক্ত করা না যায়। পৃথিবীতে সবচেয়ে বেশি কার্বন নিঃসরন করছে উন্নত দেশগুলি কিন্তু সবচেয়ে ক্ষতির শিকার হচ্ছে গরীব দেশগুলি এবং বাংলাদেশের মত দেশ। জলবায়ুর সবচেয়ে বেশি ক্ষতি করছে কয়লা অতএব কয়লা ভিত্তিক জ্বালানি বন্ধ করতে হবে। সারাদেশে শতশত অনুমোদনহীন ইটের ভাটা রয়েছে এগুলি বন্ধ করতে হবে।
খুলনা থেকে মোঃ নূর আলমঃ বাংলাদেশের জ্বালানি খাত জীবাশ্ম জ্বালানি ও আমদানি নির্ভরতার বেড়াজালে আটকা। এলএনজি আমদানি ও ক্যাপাসিটি চার্জের মাধ্যমে যে বিপুল পরিমাণে টাকা খরচ হচ্ছে তার একাংশ নবায়নযোগ্য জ্বাল ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়; প্রতিরক্ষা মন্ত্রণালয়; সরকারি প্রতিষ্ঠান এবং জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত এই চারটি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে।ব ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান গালাগালির সংস্কৃতির বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, বর্তমানে দেশে গণতান্ত্রিক একটি পরিবেশ বিরাজ করছে, বাক স্বাধীনতা অবারিত। কিন্তু আমা ...
স্টাফ রিপোর্টার: বহুল আলোচিত এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল ২০২৬ জাতীয় সংসদে পাস হয়েছে।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে ত্রয ...
সব মন্তব্য
No Comments