স্টাফ রিপোটার: প্রবাসীদের চলাচলকে সহজ করার লক্ষ্যে যাত্রা শুরু করলো প্রবাসীর হেলিকপ্টার। সোমবার দুপুর ১২টায় পূর্বাচল এলাকার কালব রিসোর্টে এর উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন প্রবাসী সিআইপিদের আন্তর্জাতিক সংগঠন এনআরবি সিআইপির সাধারণ সম্পাদক ইয়াছিন চৌধুরী সিআইপি।
তিনি বলেন, ‘প্রবাসীরা দেশে ফেরার পর স্বজনদের কাছে ছুটে যেতে চান নিমিশে। কিন্তু সব জেলায় বিমানবন্দর না থাকায় এবং সড়ক পথ সময়সাপেক্ষ হওয়ায় সেটা সম্ভব হয় না। হেলিকপ্টারও এতদিন সহজলভ্য ছিল না। প্রবাসীর হেলিকপ্টার সেই জায়গায় এগিয়ে এলো। এমন উদ্যোগে প্রবাসীরা উপকৃত হবে।’
প্রবাসী সিআইপিদের এই সংগঠক আরো বলেন, ‘এত অল্প ভাড়ায় এবং সহজে হেলিকপ্টার পাওয়া গেলে অনেক প্রবাসীই সুবিধাটি গ্রহণ করবেন। তারা পরিবার পরিজন নিয়েও ঘুরতে পারবেন।’
প্রবাসীর হেলিকপ্টারের ব্যবস্থাপনা পরিচালক বাইজিদ আল হাসানের সভাপতিত্বে এতে আরো উপস্থিত ছিলেন ফ্লাইটেক্সি এভিয়েশন লিমিটেডের মহাব্যবস্থাপনা পরিচালক আর কে রিপন, সিইও মো. শরীফ উদ্দিন, হলিটিউনের প্রধান নির্বাহী মোহাম্মদ বদরুজ্জামান প্রমুখ।
প্রবাসীর হেলিকপ্টারের ব্যবস্থাপনা পরিচালক বাইজিদ আল হাসান বলেন, ‘অনেকের স্বপ্ন থাকে হেলিকপ্টারে চড়ার কিন্তু অনেক ব্যয়বহুল হওয়াতে সুযোগ হয় না। তারা চাইলেই মাত্র সাড়ে ৫হাজার টাকায় হেলিকপ্টারে চড়ে ঢাকা শহর ঘুরে দেখতে পারবেন। পদ্মা সেতু ও ফরিদপুরের ভাঙ্গা গোলচত্ত্বর ঘুরে দেখার সুযোগ রয়েছে মাত্র সাড়ে ১৬ হাজার টাকায়। চলতি মাসের শেষের দিকে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেইন্টমার্টিনেও ফ্লাইট চালু করা হবে প্রবাসীর হেলিকপ্টার। সব মিলে জীবনকে সহজ ও স্বতস্ফূর্ত করার লক্ষ্যেই আমাদের যাত্রা।’
রাজশাহী অফিস: পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের (বায়েক) পাওনিয়ার বেজে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সার্ভার রুমসহ আশপাশের কয়ে ...
স্টাফ রিপোর্টার: দেশের বাজারে ফের কমলো স্বর্ণের দাম। ভরিতে সর্বোচ্চ ১১০৮ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)।মঙ্গলবার ৯ সেপ্টেম্বর, ২০২৬ সকালে বাজুসের স্ট্যান্ড ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান ‘উপায়’ ও স্বনামধন্য রিটেইল চেইন শপ ‘ফ্রেশ সুপার মার্ট এর গ্রাহকদের জন্য ডিজিটাল পেমেন্ট সুবিধা আরও ...
স্টাফ রিপোর্টার: দেশের অভ্যন্তরীণ বাজারে চালের সরবরাহ স্বাভাবিক রাখা, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং বাজারে সম্ভাব্য মূল্যচাপ নিয়ন্ত্রণে সুগন্ধি চাল রপ্তানিতে অনুমোদিত কোটা ৫০ শতাংশ কমিয়েছে সরকার।বা ...
সব মন্তব্য
No Comments