স্টাফ রিপোর্টার: আগামীকাল ৩১ জুলাই ২০২৫ ব্রিটিশবিরোধী আন্দোলনের অগ্রসেনানী, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বিশিষ্ট মার্কসবাদী তাত্ত্বিক, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র কেন্দ্রীয় সম্পাদকমন্ডলীর সাবেক সদস্য, খুলনা জেলার সাবেক সভাপতি, বাংলাদেশ কৃষক সমিতি খুলনা জেলার সাবেক সভাপতি, কমরেড রতন সেন-এর হত্যাকান্ডের ৩৩ বছর।
এই দিবসকে সামনে রেখে সিপিবি সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এক বিবৃতিতে প্রয়াত কমরেড রতন সেন-এর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। বিবৃতিতে নেতৃবৃন্দ দীর্ঘ ৩৩ বছরেও কমরেড রতন সেন হত্যাকান্ডের বিচার না হওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। বিবৃতিতে নেতৃবৃন্দ অবিলম্বে হত্যাকান্ডের পুনঃতদন্ত ও হত্যাকারীদের চিহ্নিত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ১৯৯২ সালে দিনের বেলায় খুলনা জেলা প্রশাসক ও পুলিশ সুপার এর কার্যালয়ের সামনে কমরেড রতন সেনকে হত্যা করা হয়। ওই সময় গোয়েন্দা সংস্থা হত্যাকারী ও নেপথ্যের হোতাদের চিহ্নিত করলেও তাদের বিচার হয়নি। এধরণের হত্যাকান্ডের বিচার না হওয়া, বিচারহীনতাই দেশের হত্যা-খুনের রাজনীতিকে চলমান রেখেছে।
বিবৃতিতে বলা হয়, হত্যা-নির্যাতন করে কমিউনিস্টদের পিছু হটানো যাবে না। কমরেড রতন সেনের স্বপ্ন শোষণহীন সমাজ তথা সমাজতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে কমিউনিস্টরা অবিচল থাকবে উল্লেখ করে নেতৃবৃন্দ বলেন কমরেড রতন সেন –এর স্বপ্ন শোষণমুক্ত সমাজ কায়েম করার সংগ্রাম চলবেই।
কর্মসূচি :
কমরেড রতন সেন-এর ৩৩ তম হত্যা দিবসে আগামীকাল ৩১ জুলাই ২০২৫ বৃহস্পতিবার সকাল ১১ টায় মুক্তিভবনে কমরেড রতন সেন এর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হবে। পার্টির কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ শাহ আলম, সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
খুলনায় বিক্ষোভ সমাবেশ :
এছাড়া খুলনায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। সেখানে কমরেড রতন সেন এর স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা নিবেদন, শোক র্যালি, বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। ওই কর্মসূচিতে সিপিবি’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স উপস্থিত থাকবেন।
এছাড়া পার্টির বিভিন্ন শাখা ও বিভিন্ন সংগঠন দিবসটি যথাযথ মর্যাদায় পালন করবে।
স্টাফ রিপোর্টার:সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের কার্যপরিধি নিয়ে বিরোধী দলের উত্থাপিত প্রশ্নের জবাবে দেশে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার কোনো চেষ্টা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহ ...
স্টাফ রিপোর্টার: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংসদকে জানিয়েছেন, ধনী ব্যক্তি ও বড় করপোরেট প্রতিষ্ঠানের কর ফাঁকি রোধে প্রযুক্তিনির্ভর নজরদারি জোরদার করছে সরকার। একই সঙ্গে রাজস্ব আদায়ে স্বচ্ছতা নি ...
রংপুর অফিস: গণভোটের গণরায় বাস্তবায়ন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, সীমান্ত হত্যা ও পুশ-ইন বন্ধ এবং জনদুর্ভোগ নিরসনের দাবিতে রংপুরে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেলে রংপুর ...
স্টাফ রিপোর্টার: সদ্য প্রয়াত জাসদের প্রতিষ্ঠাকালীন নেতা, স্বাধীনতা সংগ্রামী ও বীর মুক্তিযোদ্ধা, সাবেক এমপি জননেতা মোশাররফ হোসেনের শোকসভা আজ শনিবার বিকাল ৪টায় নগরীর শহীদ কর্নেল তাহের মিলনায়তনে অনুষ্ঠি ...
সব মন্তব্য
No Comments