স্টাফ রিপোটারঃ বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য গঠিত মেডিক্যাল বোর্ডের সদস্যবৃন্দ সংবাদ সম্মেলন করেছে আজ। বিএনপি’র চেয়ারপার্সনের বাস ভবনে আজ এ সংবাদ সম্মেলনে মেডিক্যাল বোর্ডের প্রধান ডা. এফ এম সিদ্দিকী সংবাদ সম্মেলনের বক্তব্য রাখেন।
মেডিকেল বোর্ডের প্রধান প্রফেসর ডা. এফ এম সিদ্দিকী বলেন, জরুরীভাবে তার ট্রান্সজুগুলার ইন্ট্রাহেপাটিক পোর্টোসিস্টেমিক শান্ট (টিআইপিএস) করতে হবে। এটা একটা টেকনিক্যাল হাতের কাজ। এ কাজটা ফ্রিকোয়েন্টলি হয় না। এ ধরনের এডভান্স রেফারেল কেসগুলো করে হাতে গোনা একটা দুইটা সেন্টার।
মেডিকেল বোর্ড জানায়, খালেদা জিয়ার বর্তমান অবস্থার চিকিৎসা শুধু যুক্তরাজ্য, জার্মানি ও যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট কিছু মেডিকেল সেন্টারেই সম্ভব। এখন যেহেতু রক্ত যাওয়া বন্ধ আছে, তাই এখনই বিদেশে চিকিৎসার জন্য নিতে হবে। না পারলে পরে তাঁকে নিয়ে যাওয়া জটিল হয়ে যাবে। তাঁর জন্য পরিস্থিতি ‘লাইফ থ্রেটেনিং’।
অধ্যাপক ডা. ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকী বলেন, ম্যাডামকে এ পদ্ধতিতে টিআইপিএস না করা হয় তাহলে আগামীতে আবার রি-ব্লিডিং হওয়ার সম্ভাবনা আছে। এটা আগামী সপ্তাহে ৫০ শতাংশ। পরে সপ্তাহে ৭০ শতাংশ।
ডা. ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকী বলেন, গত ১৩ নভেম্বর শুক্রবার রাত ৯ টা ২০ মিনিটে প্রথম উনার রক্ত বমি হয়। তখন সেন্ট্রাল ভেনাস লাইন, হার্টেরিয়াল লাইন থেকে ফ্লুইড ও ব্লাড স্যাম্পল নেওয়া হয়।
প্রেস ব্রিফিং-এ মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক ডা. ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকী, অধ্যাপক ডা. কিবরিয়া মহসিন, অধ্যাপক ডা. শামসুল আরেফিন, অধ্যাপক ডা. মোঃ নুরুদ্দিন ও ডা. আল মামুন উপস্থিত ছিলেন।
ডেস্ক রিপোর্ট: বিশ্ব পরিমণ্ডলে এককেন্দ্রিক আধিপত্য ও যুদ্ধের অবসান ঘটিয়ে সকল রাষ্ট্রের সমঅধিকার, মর্যাদা ও সমান অংশগ্রহণ নিশ্চিত করার সময় এসেছে বলে মনে করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। বিশ ...
ডেস্ক রিপোর্ট: সরকারি চাকরিতে অযৌক্তিকভাবে ভাইভা নম্বর বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ যুব ফ্রন্ট।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এক বিবৃতিতে সংগঠনের আহ্বায়ক রাশেদ শাহরিয়ার এই দাবি জানান। ...
স্টাফ রিপোর্টার: প্রতারণার মামলায় জামিন পেয়ে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিদিশা সিদ্দিক। তিনি প্রয়াত সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ফেসবুকে সুইসাইড নোট দেখে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক নেতা ও জাতীয় পিপলস অ্যাকশন (এনপিএ)-এর কেন্দ্রীয় সদস্য মেঘমল্লার বসুকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করেছেন শিবিরের কেন্দ্ ...
সব মন্তব্য
No Comments