ডেস্ক রিপোর্ট: ভাড়া না থাকায় দুই শিশুকে লঞ্চ থেকে মেঘনা নদীতে ফেলে দেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে। পুলিশ জানায়, শিশু দুইটি লঞ্চে পানি বিক্রি করছিল। ভাড়া চেয়ে না পাওয়ায় লঞ্চ কর্তৃপক্ষ তাদের নদীতে ফেলে দেয়।
মুন্সীগঞ্জের গজারিয়া মেঘনা নদী থেকে শনিবার (১১ সেপ্টেম্বর) তাদেরকে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া দুই শিশুর মধ্যে একজনের নাম সজীব (১২) ও আরেকজনের নাম মেহেদুল (১৩)। তাদের বাড়ি নোয়াখালী জেলায়। গজারিয়া থানা পুলিশের ফেসবুক পেজে শনিবার রাত ১১টার দিকে এ ঘটনা জানানো হয়।
এ ব্যাপারে গজারিয়া থানার ওসি রইস উদ্দিন জানান, বেলা ১১টার দিকে স্পিডবোটে মেঘনা নদী পার হওয়ার সময় দুই শিশুর চিৎকার শুনে তাদের উদ্ধার করে মুন্সীগঞ্জ লঞ্চ ঘাটে নিয়ে আসি। শিশু দুইটি লঞ্চে পানি বিক্রি করে। ইমাম হাসান-৫ নামের একটি লঞ্চে তারা ঢাকা থেকে চাঁদপুর যাচ্ছিল। ভাড়া না থাকায় কর্তৃপক্ষ তাদের লঞ্চ থেকে ফেলে দেয়। তাদেরকে উদ্ধার করে মুন্সীগঞ্জ লঞ্চ ঘাটে নিয়ে এসে সেখানে দুপুরের খাবার খেতে দেই। পরে ভাড়া দিয়ে চাঁদপুরগামী অন্য লঞ্চে একটি পরিবারের সঙ্গে তুলে দেই।-ইত্তেফাক
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৮ হিজরি উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব ও দক্ষিণ চত্বরে আগামী শুক্রবার সকাল ১০টা (১১ সেপ্টেম্বর ২০২৬) থেকে মা ...
স্টাফ রিপোর্টার: সংবিধানে আল্লাহর প্রতি পূর্ণ ঈমান ও আস্থা পুনঃস্থাপন, নামাজ কায়েম এবং রাষ্ট্রীয়ভাবে যাকাত ব্যবস্থা চালু করার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুজিবুর রহমান। সংসদ সদস্যদ ...
ডেস্ক রিপোর্ট: সরকারি দাপ্তরিক যোগাযোগ, নথিপত্র ও সারসংক্ষেপে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’, ‘মাননীয়’সহ কোনো সম্মানসূচক শব্দ ব্যবহার না করার সিদ্ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল রুটে ৭৩০টি বেয়ারিং প্যাড ত্রুটিপূর্ণ পাওয়ার বিষয়ে সংসদে ব্যাখ্যা দিয়েছেন সড়ক ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।বুধবার (৯ সেপ্টেম্বর) জাতী ...
সব মন্তব্য
No Comments