বরিশাল অফিসঃ মহানগর বিএনপির সাবেক সভাপতি এবং বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র,বরিশাল বিএনপির নেতা আহসান হাবিব কামাল আর নেই। শনিবার রাত ১১ টার সময় ঢাকার ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে কামরুল আহসান রুপম। ৬৮ বছর বয়স্ক সাবেক এ জনপ্রতিনিধি দীর্ঘদিন ধরে কিডনিজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
রুপম জানান, তার বাবা কিডনিজনিত অসুস্থতায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ১৪ দিন চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার তাকে বনানীর বাসায় নিয়ে আসা হয়। শনিবার রাতে তিনি অসুস্থ হয়ে পরলে ইউনাইটেড হাসপাতালে নেয়া হলে রাত ১১টায় চিকিৎসকরা মৃত ঘোষনা করে। চিকিৎসকদের বরাত দিয়ে রুপম বলেন, মূলত বাবা বাসায় বসেই মারা যান। সড়ক পথে সাবেক মেয়র আহসান হাবিব কামালের মরদেহ বরিশাল নগরীর কালুশাহ সড়কের বাসায় নেওয়া হবে । তারপর জানাযার সিদ্ধান্ত নেওয়া হবে।
মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক প্যানেল মেয়র আলতাফ মাহমুদ সিকদার বলেন, আহসান কামালের মরদেহ বরিশাল আসার পরে জানাযার নামাজের সময়ের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তাকে বরিশাল মুসলিম গোরস্থানে দাফন করা হবে বলে জানিয়েছেন আলতাফ মাহমুদ সিকদার।
আহসান হাবিব কামাল বরিশাল দক্ষিণ জেলা বিএনপি সাবেক সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির সাবেক মৎস্যজীবী বিষয়ক সম্পাদক ছিলেন। বরিশাল পৌরসভার সাবেক চেয়ারম্যান ছিলেন তিনি।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাবেক মৎস্যজীবী বিষয়ক সম্পাদক, বরিশাল দক্ষিণ জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আহসান হাবিব কামাল এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
সাবেক এই মেয়রের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। বিএনপির যুগ্ম মহাসচিব ও বিসিসির সাবেক মেয়র মজিবুর রহমান সরোয়ার। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত ও শান্তি কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের সকল সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
এছাড়াও সাবেক মেয়র কামালের মৃত্যুতে বরিশালের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শোক জানিয়েছেন।
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
সব মন্তব্য
No Comments