ডেস্ক রিপোর্ট: ঢাকার ব্যস্ততম মার্কেট গাউছিয়াতে নারীদের প্রতিনিয়ত যৌন হয়রানির শিকার হতে হয় বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কন্যা ড. শামারুহ মির্জা। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “ঢাকায় এমন কোনো মেয়ে নেই যে গাউছিয়াতে ব্যাড টাচ পায়নি।”
ড. শামারুহ মির্জা নারীর নিরাপত্তা ও সামাজিক অবক্ষয় নিয়ে প্রায়ই সরব থাকেন। তিনি তার ফেসবুক পোস্টে উল্লেখ করেন, গণপরিবহন ও মার্কেটগুলোতে নারীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে রাষ্ট্র ও সমাজের দায় রয়েছে। হয়রানির সংস্কৃতি বন্ধে সচেতনতা ও কঠোর আইন প্রয়োগের দাবি জানান তিনি।
এর আগে কারাগারে বাবা মির্জা ফখরুলের সঙ্গে দেখা করার অভিজ্ঞতা তুলে ধরে তিনি বিএনপির ত্যাগী নেতাকর্মীদের উদ্দেশে বার্তা দিয়েছিলেন। সেখানে তিনি লিখেছিলেন, “আমি যখন আমার বাবার সঙ্গে জেলখানায় দেখা করতে যেতাম, নিজের কষ্টের কথা কিছু বলত না। শুধু বলত ছেলেগুলোর কথা, কারও নখ তুলে নিয়েছে, কারও শরীরজুড়ে মারের দাগ।”
ড. শামারুহ মির্জা তরুণদের ক্যারিয়ার গড়া ও আত্মবিশ্বাসী হওয়ার আহ্বান জানিয়ে আরও বলেন, “এখন নিজের জীবন নিজের দেশ গড়ার সময়। কে কি করল, কে কি বললো, না ভেবে ক্যারিয়ার গড়ো, আসল জাতীয়তাবাদী রাজনীতি করো।”
নারী ক্রিকেটারদের ‘গুড টাচ-ব্যাড টাচ’ প্রসঙ্গে আলোচনার মধ্যেই ড. শামারুহের এই বক্তব্য নতুন করে সামনে এসেছে। সাবেক নারী ক্রিকেটার রুমানা আহমেদ সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছিলেন, “একটা মেয়ে মানুষ এইটুকু বুঝতে পারার কথা যে কখন তাকে ‘গুড টাচ’ বা ‘ব্যাড টাচ’ করা হয়।”
গাউছিয়া মার্কেটে নারীদের হয়রানির অভিযোগ দীর্ঘদিনের। ভিড়ের সুযোগ নিয়ে ইচ্ছাকৃত স্পর্শ, অশালীন মন্তব্য ও ধাক্কাধাক্কির শিকার হওয়ার কথা প্রায়ই শোনা যায়। ভুক্তভোগীরা সামাজিক লজ্জা ও বিচারহীনতার কারণে বেশিরভাগ সময় অভিযোগ করেন না।
নারী অধিকারকর্মীরা বলছেন, প্রকাশ্য স্থানে হয়রানি বন্ধে সিসিটিভি মনিটরিং, পুলিশি টহল বাড়ানো ও তাৎক্ষণিক অভিযোগ কেন্দ্র চালু করা জরুরি। পাশাপাশি পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানে শিশু বয়স থেকেই ‘ব্যাড টাচ’ সম্পর্কে সচেতনতা তৈরির তাগিদ দিয়েছেন তারা।
স্টাফ রিপোর্টার: সংবিধানে আল্লাহর প্রতি পূর্ণ ঈমান ও আস্থা পুনঃস্থাপন, নামাজ কায়েম এবং রাষ্ট্রীয়ভাবে যাকাত ব্যবস্থা চালু করার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুজিবুর রহমান। সংসদ সদস্যদ ...
ডেস্ক রিপোর্ট: সরকারি দাপ্তরিক যোগাযোগ, নথিপত্র ও সারসংক্ষেপে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’, ‘মাননীয়’সহ কোনো সম্মানসূচক শব্দ ব্যবহার না করার সিদ্ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল রুটে ৭৩০টি বেয়ারিং প্যাড ত্রুটিপূর্ণ পাওয়ার বিষয়ে সংসদে ব্যাখ্যা দিয়েছেন সড়ক ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।বুধবার (৯ সেপ্টেম্বর) জাতী ...
স্টাফ রিপোর্টার: দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চায় নির্বাচন কমিশন। এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।তিনি আজ বুধবার (০৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর রাজ ...
সব মন্তব্য
No Comments