ডেস্ক রিপোর্ট: ট্রাকায় চাকায় পিষ্ঠ হয়ে চট্টগ্রামের তিন গরু ব্যবসায়ীসহ চার জন নিহত হয়েছে। আহত হয়েছে অপর এক ব্যবসায়ী। রোববার দুপুরে যশোর বেনাপোল মহাসড়কের মালঞ্চীতে এ দুর্ঘটনা ঘটে। নিহত ৩ গরু ব্যবসায়ী নয়ন, নাইম ও জনি চট্টগ্রামের মুরাদনগর এলাকার বাসিন্দা। নিহত প্রাইভেট চালকের পরিচয় পাওয়া যায়নি। এসময় আহত গরু ব্যবসায়ী শাহাবুদ্দিন (৩০) চট্টগ্রামের বটতলার আকাশইন গ্রামের জহির আহমেদের ছেলে।
পুলিশ জানায়, রোববার চট্টগ্রামের চার গরু ব্যবসায়ী যশোর থেকে প্রাইভেটকার (ঢাকা মেট্রো গ ১৫-৭০৫৪) নিয়ে গরু কেনার জন্য শার্শার সাতমাইল পশুহাটের দিকে যাচ্ছিলেন। দুপুর ১২টার দিকে তাদের প্রাইভেটকার যশোর-বেনাপোল মহাসড়কের মালঞ্চী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-২২-৯২৬৭) তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে প্রাইভেটকার চালকসহ ৩ জন এবং যশোর হাসপাতালে আনার পর একজনের মৃত্যু হয়।
নাভারণ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, ‘গরুব্যবসায়ীরা প্রাইভেটকার নিয়ে বেনাপোলের দিকে যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে চারজন নিহত হন।’-আমাদের সময়.কম
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন।আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫ ...
স্টাফ রিপোর্টার: দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল ভূখণ্ডের সঙ্গে স্থায়ীভাবে যুক্ত করতে বড় ধরনের যোগাযোগ অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা করছে সরকার। আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে সড়ক ও সেতু নির্মাণের মাধ্যম ...
বিশেষ প্রতিনিধি, নয়াদিল্লি: ভারতে অনুষ্ঠিতব্য ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ সেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান যোগ দেবেন কি না, সে বিষয়ে নতুন কোনো তথ্য নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন ...
ডেস্ক রিপোর্ট: পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আজ জাতিসংঘ সাধারণ পরিষদের (UNGA) ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। আগামী এক বছর তিনি জাতিসংঘের সর্বোচ্চ প্রতিনিধিত্বশীল ও বৈশ্বিক বহুপা ...
সব মন্তব্য
No Comments