বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তঃহল ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ছাত্রদের একক বিভাগে শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ও দ্বৈতে বিজয় একাত্তর হল চ্যাম্পিয়ন হয়েছে এবং রানার্স আপ হয়েছে এককে হাজী মুহম্মদ মুহসীন হল ও দ্বৈতে শহীদ সার্জেন্ট জহুরুল হক। ছাত্রীদের একক ও দ্বৈত উভয় বিভাগে শামসুন্নাহার হল চ্যাম্পিয়ন এবং রানার্স আপ হয়েছে কবি সুফিয়া কামাল হল।
আন্তঃহল টেবিল টেনিস প্রতিযোগিতায় ছাত্রদের একক ও দ্বৈতে বিজয় একাত্তর হল চ্যাম্পিয়ন হয়েছে এবং রানার্স আপ হয়েছে এককে জগন্নাথ হল এবং দ্বৈতে হাজী মুহম্মদ মুহসীন হল। ছাত্রীদের একক ও দ্বৈতে চ্যাম্পিয়ন হয়েছে রোকেয়া হল এবং রানার্স আপ হয়েছে ছাত্রীদের এককে বাংলাদেশ কুয়েত মৈত্রী হল ও দ্বৈতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল।
প্রতিযোগিতা শেষে গতকাল ১৪ জানুয়ারি শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় জিমনেশিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ।
ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন ও টেবিল টেনিস কমিটির সভাপতি অধ্যাপক ড. গোলাম রব্বানীর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শারীরিক শিক্ষা কেন্দ্রের উপদেষ্টা অধ্যাপক ড. অসীম সরকার এবং ভারপ্রাপ্ত পরিচালক মো. শাহজাহান আলী বক্তব্য রাখেন। এসময় বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, আবাসিক শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ ও খেলোয়াড়গণ উপস্থিত ছিলেন।
প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ পুরস্কার প্রাপ্তদের অভিনন্দন জানান। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের সুযোগ-সুবিধাসমূহের সদ্ব্যবহার করে নিজেদের জীবন গড়ার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ও সুনাম রক্ষায় শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে। খেলাধুলায় উৎকর্ষ সাধনের লক্ষ্যে কঠোর পরিশ্রম ও নিয়মিত অনুশীলন করার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
স্টাফ রিপোর্টার: শেষ হলো ব্যালন ডি’অরের মনোনয়ন ঘোষণা। আর তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গেই আলোচনার কেন্দ্রে লিওনেল মেসি। ২০২৩ সালে সর্বশেষ এই পুরস্কার জেতা আর্জেন্টাইন মহাতারকা দুই বছর পর আবারও জায়গা কর ...
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের দুই দিনব্যাপী বাছাই পর্ব। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় ...
স্টাফ রিপোর্টার: মহিলা এশিয়া কাপ ২০২৬ এর গ্রুপ পর্বের হাই-ভোল্টেজ ম্যাচে লজ্জার রেকর্ড গড়ল পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার ভারতের বিপক্ষে মাত্র ৫৫ রানে অল আউট হয়ে গেছে ফা ...
স্টাফ রিপোর্টার: এশিয়ান গেমসের মঞ্চে ক্রিকেটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে গড়া দল। ২০তম এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ব ...
সব মন্তব্য
No Comments