।। ইভা আলমাস ।।
সময়ের স্রোতে ভেসে যায় তরী
অনাদর অবহেলার সংগীতেই
নির্মেঘ রাত্রির স্বচ্ছ মৌনতা
এলোমেলো প্রশ্বাসের হিম বারতা
গহীন অন্ধকার পেরিয়ে গেছে
সেই কবে-ঠিক জানা নেই।
আকাশের নির্জনতায়
নক্ষত্র বিলাসী অনুভব
ছুঁয়ে দেয় অস্তিত্বের দ্বন্ধ-কবলিত মন,
পোড় খাওয়া সময়ের পেন্ডুলামে
ঢং ঢং বেজে চলে ক্ষয়িষ্ণু অভিমানে
নির্বিঘ্নে মথিত হয় আঁধারের ক্ষণ।
আগ্নেয়গিরির বৈরী উত্তাপে
ভস্মীভূত আনমোল প্রেম
ছাই হয়ে উড়ে যায় অজানায়,
অদ্ভুত ভাবাবেগের উত্তাপে
স্বপ্নেরা বিদগ্ধ খরতাপে
তবু এই অসময়ে
কেন যায় তোমার আঙিনায়
আমি কিংকর্তব্যবিমুঢ়!
স্টাফ রিপোর্টার: মারধর, ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির একদিন পরই আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরীমনি।বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) দুপুরে শুনানি শেষে ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণার খালিয়াজুরীর হাওড়ঘেরা জনপদ বল্লী গ্রামে জন্ম তাঁর। শৈশব-কৈশোর কেটেছে হাওড়ের প্রকৃতি, মানুষের জীবনযাপন ও লোকজ সংস্কৃতির আবহে। সেই শেকড়ের টান আর সংগীতের প্রতি গভীর ভালোবাস ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: গ্রামবাংলার চিরায়ত ঐতিহ্য নৌকা বাইচকে ঘিরে উৎসবের নগরীতে পরিণত হয় বরিশালের উজিরপুর। ঢাকঢোলের বাদ্য, বৈঠার ছন্দ আর লাখো দর্শকের উচ্ছ্বাসে শনিবার (৩১ অক্টোবর) মুখরিত হয় ...
স্টাফ রিপোর্টার: ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় নায়িকা সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম মারা গেছেন। মঙ্গলবার (২৮ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর মগবাজারের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থ ...
সব মন্তব্য
No Comments