কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: কুয়াকাটা-ঢাকা রুটে এই প্রথমবারের মতো চালু হয়েছে অত্যাধুনিক ডাবল ডেকার ইউরো কোচ নামের একটি পরিবহন। সোমবার সকালে কলাপাড়া বাস টার্মিনালে এ পরিবহন সার্ভিস আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে উদ্বোধন করেন পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার। এসময় শ্রমিকলীগ উপজেলা শাখার সভাপতি হীরা হাওলদার স্বপনসহ গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পদ্মা সেতু চালু হওয়ায় পর থেকেই সাগরকন্যা কুয়াকাটায় দেশী বিদেশী পর্যটকরা আসতে শুরু করেছে। তাই পর্যটকদের কথা চিন্তা করে স্লিপার কোচ সার্ভিস চালু হয়। এ পরিবহনটিতে রয়েছে এয়ারকন্ডিশনসহ ফ্রী ওয়াইফাই ও সিসি ক্যামেরার ব্যবস্থা। ফলে যাত্রীরা অত্যান্ত স্বাচ্ছন্দের সাথে ঢাকা থেকে কুয়াকাটা যাতায়ত করতে পারবে। এ পরিবহনটি প্রতিদিন কুয়াকাটা থেকে ঢাকার আবদুল্লাহপুর আসা যাওয়া করবে।
ইউরো কোচ’র কলাপাড়া কাউন্টার ইনচার্জ মো. জব্বার সরদার বলেন, প্রাথমিকভাবে এ কোচে যাতায়তের জন্য সিঙ্গেল কেবিন পনের’শ ও ডাবল কেবিন তিন হাজার টাকা ভাড়া নির্ধারন করা হয়েছে। তবে পরবর্তীতে এ ভাড়া কমানো বা বাড়ানো হতে পারে বলে তিনি জানান।
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ মতিউর রহমান মোল্লা (৫০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কাঠালিয়া থানা ...
মো. মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং টেকসই পানিসম্পদ নিশ্চিতকরণের লক্ষ্যে দেবহাটা উপজেলা পানি কমিটির নিয়মিত ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার ৮ সেপ ...
মহাসিন মিঞা লিটন , বরিশাল অফিস: বরিশালের উজিরপুরে প্রায় ৬ কোটি ৮৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত ধামুরা-শোলক ব্রিজের অ্যাপ্রোচ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।আজ ৮ সেপ্টেম্বর সকাল ১০টায় ধামুরা ব ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নিরাপদ খাদ্য নিশ্চিত ও মোড়কজাত খাদ্যে সঠিক এবং পূর্ণাঙ্গ তথ্য সংবলিত লেবেল ব্যবহারের দাবিতে নাটোর জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে লিখিত চিঠি দিয়েছে কসমস (KASMAS)।রোববার (১৬ আ ...
সব মন্তব্য
No Comments