মো:মেহেদী হাসান ( ঝালকাঠী )কাঠালিয়া : ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠির কাঁঠালিয়ায় যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে বিশ্ব পর্যটন দিবস-২০২৬।
রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে বিষখালী নদীর তীরে অবস্থিত জেলার ঐতিহ্যবাহী ও দৃষ্টিনন্দন ভাসমান পর্যটনকেন্দ্র ছৈলার চরে এ উপলক্ষে এক বর্ণাঢ্য উৎসব ও বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রঙ-বেরঙের বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি ঝালকাঠির জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. মমিন উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, বর্তমান বিশ্ব দ্রুত প্রযুক্তির দিকে এগিয়ে যাচ্ছে। ঝালকাঠির পর্যটন শিল্পকেও এই আধুনিক ধারার সাথে যুক্ত করতে হবে। ডিজিটাল প্রচার ও আধুনিক ব্র্যান্ডিংয়ের মাধ্যমে ছৈলার চরের মতো সম্ভাবনাময় পর্যটন কেন্দ্রগুলোকে দেশি-বিদেশি পর্যটকদের কাছে বিশ্বমঞ্চে তুলে ধরার ওপর জোর দেন তিনি।
পাশাপাশি পর্যটকদের নিরাপত্তা ও অবকাঠামোগত উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে তিনি জানান, ছৈলার চরের লেক সংস্কার ও পর্যটনবান্ধব পরিবেশ নিশ্চিত করতে জেলা প্রশাসন ইতিমধ্যে সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করেছে। এই সম্ভাবনাকে কাজে লাগাতে পারলে স্থানীয় অর্থনীতিতে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাঁঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মকবুল হোসেন। তিনি ছৈলার চরের প্রাকৃতিকভাবে গড়ে ওঠা ছৈলা গাছের বন ও জীববৈচিত্র্য রক্ষা করে একে একটি পরিবেশবান্ধব পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে স্থানীয় প্রশাসনের গৃহীত নানা উদ্যোগের কথা তুলে ধরেন।
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণা শহরের মগড়া নদী উদ্ধারের নামে বৈধ জমির মালিকদের উচ্ছেদের চেষ্টা এবং নদী খনন প্রকল্পে সরকারি অর্থ অপচয়ের আশঙ্কা প্রকাশ করেছেন নদীতীরবর্তী ভূমির মালিকেরা। এ বিষয়ে হয়রানি বন ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : পরিবেশ অধিদপ্তরের অভিযানে বরিশালের উজিরপুর উপজেলার দুটি অবৈধ ইটভাটার স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় অভিযানে বাঁধা ও মব সৃষ্টির অভিযোগে রাজিব হোসেন (৩৫) নামে স্থান ...
আনিছ আহমেদ(শেরপুর )প্রতিনিধিঃ ঝিনাইগাতীতে শ্যালো ইঞ্জিনচালিত ভ্রাম্যমাণ ধান মাড়াইকল গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে হোসাইন আলম (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।রবিবার ( ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে স্থানীয় ও পুলিশ সূ ...
সব মন্তব্য
No Comments