ডেস্ক রিপোর্ট: মা-বাবা ও ছোট ভাইকে হত্যার ঘটনায় একমাত্র আসামি নিহত দম্পতির বড় ছেলে সাদেক হোসেন প্রকাশ সাদ্দামকে (৩০) আদালতে হাজির করেছে পুলিশ। এর আগে বৃহষ্পতিবার রাতে সাদ্দামকে একমাত্র আসামি করে চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জ থানায় মামলা দায়ের করে তারই ছোট বোন বিবি জুলেখা।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুর হোসেন মামুন জানান, আলোচিত ট্রিপল মার্ডারের ঘাতক সাদেক হোসেন সাদ্দাম বাবা, মা ও ভাইকে নৃশংসভাবে হত্যার ঘটনা স্বীকার করেছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে।
পুলিশের জিজ্ঞাসাবাদে সাদেক হোসেন সাদ্দাম জানিয়েছে, এই খুনের পরিকল্পনা ১৫দিন আগে নিয়েছিলো। পরিকল্পনা অনুযায়ী চট্টগ্রাম শহরের বায়েজিদ এলাকা থেকে বুধবার সকালে একটি ছুরি কিনে বাড়িতে আসে।
বুধবার (১৩ অক্টোবর) রাত ৪টার দিকে সবাই যখন গভীর ঘুমে, তখনই মা-বাবার কক্ষে ঢোকে সাদেক হোসেন। ঘুমন্ত অবস্থায় বাবাকে ধারালো ছুরি দিয়ে কোপাতে থাকে সে। এরপর মাকে। এলোপাতাড়ি কুপিয়ে মা-বাবাকে ক্ষতবিক্ষত করে ফেলে।
মা-বাবার চিৎকার শুনে পাশের কক্ষে ঘুমে থাকা মেঝ ভাই আহমদ হোসেন ছুটে আসে। তখন আহমদ হোসেনকে ঝাপটে ধরে তার গলায় ছুরি চালায় সাদ্দাম। তিনজন সেখানেই প্রাণ হারান।
নিহত মো. মোস্তফার ছোট ছেলে আলতাফ হোসনে শুক্রবার বিকেল সাড়ে ৪টায় বলেন, বাবা, মা আর ভাইয়ের ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সকাল থেকে অপেক্ষা করছি। ময়না তদন্ত শেষে আজ রাত (শুক্রবার) বাড়িতে নিয়ে দাফন করবো। গ্রামে কবর খুঁড়ে রাখা আছে। তিনি এ ঘটনায় ঘাতক বড় ভাই সাদেক হোসেনের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
এদিকে শুক্রবার (১৫ অক্টোবর) বাদ জুমা উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের ঐতিহাসিক ছুটি খাঁ জামে মসজিদের সামনে মো. মোস্তফা তার স্ত্রী জোৎস্না আরা এবং মেঝ ছেলে আহমদ হোসেনকে পরিকল্পিতভাবে হত্যাকাণ্ডের সাথে জড়িত বড় ছেলে সাদেক হোসেন সাদ্দামের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে তার আত্মীয় স্বজন, বাজার ব্যবসায়ী এবং এলাকাবাসী।-চট্টগ্রাম প্রতিদিন
খুলনা থেকে মোঃ নূর আলমঃ বাংলাদেশের জ্বালানি খাত জীবাশ্ম জ্বালানি ও আমদানি নির্ভরতার বেড়াজালে আটকা। এলএনজি আমদানি ও ক্যাপাসিটি চার্জের মাধ্যমে যে বিপুল পরিমাণে টাকা খরচ হচ্ছে তার একাংশ নবায়নযোগ্য জ্বাল ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়; প্রতিরক্ষা মন্ত্রণালয়; সরকারি প্রতিষ্ঠান এবং জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত এই চারটি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে।ব ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান গালাগালির সংস্কৃতির বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, বর্তমানে দেশে গণতান্ত্রিক একটি পরিবেশ বিরাজ করছে, বাক স্বাধীনতা অবারিত। কিন্তু আমা ...
স্টাফ রিপোর্টার: বহুল আলোচিত এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল ২০২৬ জাতীয় সংসদে পাস হয়েছে।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে ত্রয ...
সব মন্তব্য
No Comments