উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুরে জমকালো আয়োজনে ও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বামরাইল অনাথ বন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের শতবর্ষ পুর্তি ও পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৩০ ডিসেম্বর সকাল ১০ টায় অনুষ্ঠানের শুভ উদ্ধোধন করেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য মোঃ শাহে আলম। বিকেলে বামরাইল অনাথ বন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের শতবর্ষ উদ্যাপন পরিষদের সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ আঃ ওয়াদুদ সরদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন সংসদ সদস্য মোঃ শাহে আলম। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস,এম জামাল হোসেন, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী, বামরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইউসুব হোসেন হাওলাদার। উপস্থিত ছিলেন শতবর্ষ উদ্যাপন কার্যনির্বাহী পরিষদের সভাপতি ও অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মোঃ মজিবুর রহমান দেওয়ান, সাধারণ সম্পাদক সিনিয়র শিক্ষক মোঃ শাহাদাৎ হোসেন, ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মোঃ সাইফুল ইসলাম অরুন, বর্তমান ম্যানেজিং কমিটির সভাপতি ডা.রাইসুল হাসান আল আরাফ। বামরাইল অনাথ বন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু ইউসুফ। এছাড়াও উপস্থিত ছিলেন বামরাইল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুস সালাম সরদার,সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, ইউনিয়নের যুবলীগের সভাপতি আসাদুজ্জামান সজিব শরীফ, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আলামিন খলিফা, সাধারণ সম্পাদক মোঃ মুজাহিদুল ইসলাম। উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা, সাংবাদিক, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ হাজার হাজার শিক্ষার্থী ও অভিভাবকরা। এছাড়াও প্র্ক্তান ছাত্র /ছাত্রীদের দিনব্যপী বর্নাঢ্য মিলনমেলা, স্মৃতিচারণ, র্যালী, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বামরাইল অনাথ বন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের শতবর্ষ উদ্যাপন করা হয়েছে।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : পরকীয়ার সম্পর্কে ভ্যান চালকের স্ত্রীকে ভাগিয়ে নেয়ার ঘটনায় সৃষ্ট বিরোধের জেরধরে নৃশংস হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।সুমন সিকদার (৩৮) নামের ভ্যান চালককে এক যুবদল কর্মীসহ তার সহযোগির ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসে গলায় ফাঁস লাগানো অবস্থায় পুলিশ সদস্যর স্ত্রী রুনা আক্তারের (২৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বরিশাল নগরীর ২২ নম্বর ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে বাবার মৃত্যুর সংবাদ পেয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ছেলে নূর আলম জিকু (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১ জন।বুধবার (১০ সেপ্টেম্বর) র ...
মো: মেহেদী হাসান,কাঁঠালিয়া প্রতিনিধঃ ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলার বাজারে অভিযান চালিয়ে ৬৩ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় পলিথিন সংরক্ষণ ও বিক্রির অভিযোগে মো. মামুন নামের এক ...
সব মন্তব্য
No Comments