আনিছ আহম্মদ (শেরপুর) প্রতিনিধি : শেরপুর জেলার সীমান্তবর্তী ঝিনাইগাতীতে জাতীয় সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক প্রদত্ত উপজেলা সীমান্ত এলাকায় দারিদ্র সীমার নিচে বসবাসকারী ক্ষুদ্র জাতিসত্তা নৃ-গোষ্ঠীদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। ১৩ সেপ্টেম্বর সোমবার দুপুরে উপজেলা সমাজসেবা অফিসের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ইউএনও ফারুক আল মাসুদ এ চেক বিতরণ করেন।
এসময় ৭৫ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মধ্যে জনপ্রতি ৪ হাজার টাকা হারে মোট ৩ লক্ষ টাকা বিতরণ করা হয়। ওই সময় স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থার মধ্যে সর্বোচ্চ ২০ হাজার, সর্বনিম্ন ১০ হাজার টাকা হারে ৮টি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানকে মোট ১ লক্ষ ৯ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
বিতরণ কালে উপস্থিত ছিলেন, নবাগত উপজেলা সমাজসেবা অফিসার মোঃ তৌফিকুল ইসলাম খালেক, বিদায়ী উপজেলা সমাজসেবা অফিসার আলমগীর হোসেন, পিআইও আব্দুল মান্নানসহ সমাজসেবা অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ।
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৮ হিজরি উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব ও দক্ষিণ চত্বরে আগামী শুক্রবার সকাল ১০টা (১১ সেপ্টেম্বর ২০২৬) থেকে মা ...
স্টাফ রিপোর্টার: সংবিধানে আল্লাহর প্রতি পূর্ণ ঈমান ও আস্থা পুনঃস্থাপন, নামাজ কায়েম এবং রাষ্ট্রীয়ভাবে যাকাত ব্যবস্থা চালু করার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুজিবুর রহমান। সংসদ সদস্যদ ...
ডেস্ক রিপোর্ট: সরকারি দাপ্তরিক যোগাযোগ, নথিপত্র ও সারসংক্ষেপে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’, ‘মাননীয়’সহ কোনো সম্মানসূচক শব্দ ব্যবহার না করার সিদ্ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল রুটে ৭৩০টি বেয়ারিং প্যাড ত্রুটিপূর্ণ পাওয়ার বিষয়ে সংসদে ব্যাখ্যা দিয়েছেন সড়ক ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।বুধবার (৯ সেপ্টেম্বর) জাতী ...
সব মন্তব্য
No Comments