স্টাফ রিপোটার: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপির সাথে আজ সকালে সচিবালয়স্থ মন্ত্রণালয়ের অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের মান্যবর রাষ্ট্রদূত Mrs. Marie Masdupuy সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে দু’দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা হয় এবং ফ্রান্সের মানব্যর রাষ্ট্রদূত মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের পক্ষে জনমত গঠনকারী বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ফরাসি লেখক ও সাবেক সংস্কৃতি বিষয়ক মন্ত্রী অঁদ্রে মালরোর বাংলাদেশ সফরের ৫০ বছর পূর্তি উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে অঁদ্রে মালরোর ভূমিকা নিয়ে প্রখ্যাত ইতিহাসবিদ Mr. Saint Cheron এর ফরাসি ভাষায় লেখা গ্রন্থের বাংলায় অনূদিত গ্রন্থের মোড়ক উন্মোচন করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন বলে মন্ত্রী জানান।
বিশেষ প্রতিনিধি, জেদ্দা: সৌদি আরবের জেদ্দায় সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ অন্তত ৭ বাংলাদেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৫ বাংলাদেশি। শনিবার (৭ নভেম্বর) ভোররাতে মদিনা থেকে জেদ্দা যাওয়ার পথে মহাসড়কে এই ভ ...
আন্তর্জাতিক ডেস্ক: মরিশাসের প্লেইন-দে-পাপাই এলাকায় কন্টেইনার দুর্ঘটনায় তিন বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। গত বুধবার (৪ নভেম্বর) স্থানীয় সময় বিকেল ৫টা ৫৫ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনার পর দেশ ...
স্টাফ রিপোর্টার: সৌদি আরবে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলার পরিস্থিতিতে রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তবে পরিস্থিতি পর্যালোচনার পর আগামী ২১ অক্টোবর থেকে ...
স্টাফ রিপোর্টার: সৌদি আরবের পবিত্র নগরী মক্কার একটি মসজিদে অনৈতিক কাজের অভিযোগে দোষী সাব্যস্ত দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির কর্তৃপক্ষ। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে বুধ ...
সব মন্তব্য
No Comments