স্টাফ রিপোটার: বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত জাতীয় পিঠা উৎসব ১৪৩০ ৬ষ্ঠ দিনেও জমজমাট। চলবে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত, বাকি আর মাত্র ৫ দিন।
০৫ ফেব্রুয়ারি সোমবার দুপুর থেকেই জমে ওঠে পিঠা উৎসব। গরম গরম তেলে ভাজা পিঠার স্বাদ নিতে স্টলে স্টলে ভিড় করছেন। বাংলাদেশ শিল্পকলা একডেমির আয়োজনে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় মেলা চলবে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত। পারিবারিক ঐতিহ্যগতভাবে যারা পিঠা তৈরী করেন সেই শিল্পীদের নিয়ে ৫০ টি স্টল স্থান পেয়েছে এবারের পিঠা উৎসবে। পার্বত্য এলাকা থেকে শুরু করে নগরের বিভিন্ন ধরনের আদি পিঠা স্থান পেয়েছে স্টলগুলোতে। বিবিখানা, জামাই আদর, ডিম সুন্দরী, ক্ষ্যাতাপুরী, ক্ষীর পাটিসাপটা, নারিকেল গুড়ের পুলিপিঠা, খেজুর গুড়ের পিঠা, সাংগ্রাই মুং, আদিবাসীদের কলা পাতার পিঠা, কালো বিন্নি চালের পায়েস, চালের ছোট রুটির সাথে পুর সবজি, ছিটা পিঠাসহ নানা ধরনের আদি পিঠার পসরা নিয়ে বসেছেন শিল্পীরা।
অন্যদিকে পরিবেশিত হয়েছে লোক- সাংস্কৃতিক অনুষ্ঠান। শীতের সন্ধ্যায় গরম গরম ধোয়া ওঠা পিঠার সাথে লোক সাংস্কৃতিক পরিবেশনা সঙ্গীত, নৃত্য উপভোগ করেন আগত পিঠাপ্রেমী ও দর্শকরা।
আজ সাংস্কৃতিক পরিবেশনার শুরুতেই অনুষ্ঠিত হয় সমবেত নৃত্য ‘পৌষ তোদের ডাক দিয়েছে’ পরিবেশন করে নৃত্যছন্দ। পরিচালনায় বেনজির সালাম। এরপর কবি-রবীন্দ্রনাথ ঠাকুর এর কবিতা ‘বাউল’ আবৃত্তি করেন কাজী মাহতাব সুমন। একক সংগীত হাছন রাজার গান ‘লোকে বলে বলেরে’ পরিবেশন করেন তাহফীম যুনাইরা আনশী। একক সংগীত পরিবেশন করেন উপমা আক্তার বৃষ্টি পরিবেশন করেন বাউল শংকর দাসের গান ‘আমি খাজা বাবার দেওয়ানা’; নারায়ন চন্দ্র শীল পরিবেশন করেন রমেশশীলের গান ‘মাঝি ত্রিবেনীর দেশে’ এবং স্বরলিপি পরিবেশন করেন দূরবীন শাহ এর গান ‘নির্জন যমুনার কূলে’ । এরপর কবি কন্ঠে স্বরচিত ছড়া ‘আসলে বাড়ি আইতো’ পাঠ করেন আসলাম সানী।
সমবেত নৃত্য ‘কলো কলো ছলো ছলো’ পরিবেশন করে নাঈম খান ডান্স কোম্পানী, নৃত্য পরিচালনা করেন নৃত্য পরিচালক আবু নাঈম। আবার একক সংগীত শাহ আলম সরকারের গান ‘দিলনা দিলনা নিল মন’ পরিবেশন করেন আফসানা হক ইমু; জলিলুল আলমের গান ‘যে জন প্রেমের ভাব জানেনা’ পরিবেশন করেন ঝিলিক; জহীর উদ্দীন দীনহীন এর গান ‘আজ পাশা খেলবো রে শ্যাম’ পরিবেশন করেন সজীব এবং সংগীত পরিবেশন করেন প্রতীক দাস (শিশু)।
সমবেত নৃত্য ‘কনক চাপা ধান’ পরিবেশন করে নৃত্যছন্দ নৃত্যদল, নৃত্য পরিচালনায় ছিলেন বেনজির সালাম। এরপর আবৃত্তি করেন আশরাফুল আলম। এরপর শুরু হয় একক সংগীত পরিবেশনা। একক সংগীত চট্টগ্রামের আঞ্চলিক গান ‘রসের হতা খই খই’ পরিবেশন করেন আলমিনা আক্তার নীতু; দ্বীজ দাসের গান ‘তুমি শুন বা না শুন’ পরিবেশন করেন হীরক সরদার; ডলি মন্ডল পরিবেশন করেন লালন শাহের গান ‘ধৈন্য আশেকী জনায়’ এবং বিমান চন্দ্র বিশ্বাস পরিবেশন করেন পরান ফকিরের গান ‘তুমি কোনবা দেশে ’
সবশেষ পরিবেশিত হয় সমবেত নৃত্য ‘ধন্য ধন্য বলি তারে’। নাঈম খান ডান্স কোম্পানী, নৃত্য পরিচালনা করেন নৃত্য পরিচালক আবু নাঈম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ফেরদৌস আরা বন্যা ও আব্দুল্লাহ বিপ্লব।
জাতীয় পিঠা উৎসব ১৪৩০, ১০ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে প্রতিদিন বিকাল ৩ টা থেকে রাত ৮ টা পর্যন্ত।
স্টাফ রিপোর্টার: রাজনীতিবিদ ও মডেল মেঘনা আলম বলেছেন, তিনি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াননি। রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে ব্যক্তিগত জীবন নিয়ে নানা অপবাদের বিষয়ে কথা বলতে গিয়ে এ দাব ...
ডেস্ক রিপোর্ট: বর্তমান প্রজন্মের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী সৈয়দ অমি আবারও হাজির হলেন নতুন গান ও মিউজিক ভিডিও নিয়ে। এবার তার সঙ্গে দ্বৈত কণ্ঠে কণ্ঠ মিলিয়েছেন তরুণ প্রজন্মের আরেক জনপ্রিয় গায়িকা আয়েশা মৌস ...
স্টাফ রিপোর্টার: জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে রাজধানীর যাত্রাবাড়ী ও শাহবাগ থানায় দায়ের হওয়া পৃথক দুটি হত্যা মামলায় আগাম জামিন পাননি চিত্রনায়ক রিয়াজ উদ্দিন আহমেদ সিদ্দিক।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ...
স্টাফ রিপোর্টার: নতুন ছবির শুটিং করতে নেপালে গিয়ে বিপাকে বড়পর্দার দুই অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত। নেপালের চিন সীমান্তঘেঁষা রাসুয়া জেলায় ভয়াবহ হড়পা বান ও ফ্ল্যাশ ফ্লাডের জেরে আটকে পড়েছেন ...
সব মন্তব্য
No Comments