রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়া পৌর শহর ময়লা আবর্জনার “ভাগাড়” শহরে পরিনত হয়েছে। পর্যাপ্ত মশক নিধন ও পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত না হওয়ায় এর থেকে মশার উৎপত্তি হওয়ায় জনমনে ডেঙ্গু আতংক সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে কয়েকজন ডেঙ্গু জ¦রে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এরমধ্যে ডেঙ্গুজ¦রে আক্রান্ত এক শিশু শিক্ষার্থী বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসা নিয়ে সেখান থেকে রেফারের পরে ঢাকায় একটি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধিন রয়েছে। বানারীপাড়া পৌর শহরে পর্যাপ্ত ডাস্টবিন না থাকায় প্রতি বাড়ির মধ্যে,বাড়ির সামনের রাস্তা ও ডোবা-নালা-খালে ময়লা আবর্জনা ফেলে স্তুপ করে রাখায় এবং দীর্ঘদিনেও তা পরিস্কার না করায় পুতিদুর্গন্ধে বসবাস ও রাস্তা দিয়ে চলাচল দায় হয়ে পড়েছে। মুখে রুমাল,কাপড় দিয়ে কিংবা নাক চেপে ধরে চলাচল করতে হয়। দীর্ঘদিনেও জমে থাকা ময়লা- আবর্জনা পরিস্কার না করায় পৌর শহর এ ময়লা -আবর্জনার ভাগাড়ে পরিনত হয়েছে। বানারীপাড়া মাহমুদিয়া মাদরাসার পিছনের ও উপজেলা হাসপাতালের খালসহ পৌর শহরের খালগুলো ময়লার ভাগাড়ে পরিণত হয়ে পানি প্রবাহ বন্ধ হয়ে মৃতপ্রায় খালে রূপ নিয়েছে। এসব উৎস থেকে মশা-মাছি সৃস্টি ও রোগ জীবানু ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে ডেঙ্গু মশা সৃস্টি হওয়ার শঙ্কা রয়েছে। ডাস্টবিনের বিকল্প হিসেবে কিছু কিছু রাস্তার মোড়ে ও ব্যক্তি বিশেষের বাড়ির সামনে পৌর কর্তৃপক্ষ প্লাস্টিকের ড্রাম রাখলেও তা নিয়মিত পরিস্কার না করায় দুর্গন্ধে পরিবেশ দুষিত হয়ে উঠেছে । অভিযোগ রয়েছে টাকা না দিলে পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা মাসের পর মাস ড্রামগুলো পরিস্কার না করে ফেলে রাখে। পৌরবাসী তাদের এ ভোগান্তি থেকে পরিত্রান পেতে মেয়রের আশু কার্যকরী পদক্ষেপ কামনা করেছেন।
এ প্রসঙ্গে বানারীপাড়া পৌরসভার মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল জানান,ময়লার ভাগাড়ে পরিণত হওয়া ও বেদখল হয়ে যাওয়া খালগুলো উদ্ধার ও পরিস্কার পরিচ্ছন্নতার বিষয়ে সম্প্রতি বরিশালে প্রশাসনের বিভাগীয় পর্যায়ের একটি মিটিংয়ে আলোচনা হয়েছে। শিগগিরই এ বিষয়ে কার্যকরী পদক্ষেপ নেওয়া হবে।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : মসজিদ থেকে তুলে নিয়ে আসমান সিকদার (৩২) নামের কার্যক্রম নিষিদ্ধ এক ছাত্রলীগ কর্মীকে পিটিয়ে রক্তাক্ত জখম করা হয়েছে।এ ঘটনায় স্থানীয় মুসল্লীদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হ ...
স্টাফ রিপোর্টার: উপকূলের জন্য নবায়নযোগ্য জ্বালানির সুনির্দ্দিষ্ট কর্মপরিকল্পনা প্রণয়নের দাবি জানিয়েছে পরিবেশ ও জলবায়ুবিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ এবং সুন্দরবন ...
মোঃ মহশীন আলী, রংপুর অফিস: পরিবেশের ভারসাম্য রক্ষা, বজ্রপাতের ঝুঁকি হ্রাস এবং স্থানীয়দের মাঝে বৃক্ষরোপণে আগ্রহ তৈরির লক্ষ্যে দিনাজপুর সদর উপজেলায় ১৫০০ তালবীজ রোপণ করা হয়েছে। উপজেলা আনসার ও ভিডিপি কা ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ফ্রিজে পঁচা ও বাসি মাংস সংরক্ষণ করে বিক্রির অভিযোগে তারেক তাজু নামে এক মাংস ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে তার দোকা ...
সব মন্তব্য
No Comments