উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে ২ বছর ধরে উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকতা ডাঃ শওকত আলী করোনার সাথে যুদ্ধ করে অবশেষে নিজেই করোনায় আক্রান্ত হলেন। করোনা ভাইরাসের উপসর্গ থাকার সন্দেহ হওয়ায় গত ১৮ জুন করোনা পরিক্ষার জন্য তিনি স্যাম্পল দেন। ২১ জুন রিপোর্টে তার শরীরে করোনা পজিটিভ হয় বলে তিনি জানান। উজিরপুর উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ শওকত আলী ও তার স্ত্রী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নাদিয়া পারভীন দুজনে মিলে মহামারী করোনা মোকাবেলায় জীবন বাজি রেখে প্রায় ২ বছর ধরে মানুষের সেবায় অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। মানব সেবায় ওই চিকিৎসক দম্পত্তির কোন তুলনা হয়না। বর্তমানে ডাঃ শওকত আলী নিজবাড়ীতে চিকিৎসাধীণ রয়েছেণ। তবে পরিবারের কোন সদস্য করোনায় আক্রান্ত হয়নি।
স্টাফ রিপোর্টার: ২০২০ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত প্রায় ৬ বছর ১০ মাসে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে বলে জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন। রোববার (৮ ...
স্টাফ রিপোর্টার: জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশ, ভুটান ও নেপালের (বিবিএন) মধ্যে আঞ্চলিক ঐক্য জোরদার এবং স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পরও অভিযোজন অর্থায়ন অব্যাহত রাখার আহ্বান জানিয় ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : তুলির আঁচড়ে ফুটিয়ে তোলা হয়েছে প্রয়াত স্বজনের মুখচ্ছবি। কেউ পরিষ্কার করেছেন সমাধি, কেউ ব্যস্ত ছিলেন মঠ ধোয়া-মোছায়। কোথাও নতুন রঙের প্রলেপ, আবার কোথাও ফুল দিয়ে সাজানো হয়েছে সম ...
স্টাফ রিপোর্টার: আজ শনিবার ঐতিহাসিক ৭ নভেম্বর, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। ১৯৭৫ সালের এই দিনে সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ মোড় এসেছিল বলে ইতিহাসে লিপিবদ্ধ রয ...
সব মন্তব্য
No Comments