অনিক রায়,ফরিদপুর অফিস: কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা কর্তৃক ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফের নাম জড়িয়ে নারীদের সম্পর্কে সম্প্রতি দেওয়া এক বক্তব্যকে কুরুচিপূর্ণ আখ্যায়িত করে এর প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
আজ মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১০টা ২০ মিনিটে ফরিদপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি জেলা মহিলাদলের সভাপতি নাজনীন রহমানের নেতৃত্বে সংগঠিত হয়।
মানববন্ধনে ফরিদপুর মহানগর মহিলাদলের সভাপতি রুকসানা পারভীন পাপীয়া, জেলা মহিলাদলের সাধারণ সম্পাদক নাসরিন আলম, সাংগঠনিক সম্পাদক লুবণা জাহান, কোতয়ালী থানা মহিলাদলের সভাপতি সেলিনা আজিজসহ জেলা ও মহানগর মহিলাদলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, একজন সংসদ সদস্য হিসেবে দায়িত্বশীল অবস্থানে থেকে এ ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। তারা অবিলম্বে মুফতি আমির হামজাকে তার বক্তব্য প্রত্যাহার করে জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানান।
বক্তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি দ্রুত সময়ের মধ্যে তার বক্তব্য তিনি পত্যাহার না করেন তবে কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে। রাজনৈতিক বিবাদ কখনোই সামাজিক মূল্যবোধ ও নাগরিক মর্যাদার অবমাননার সুযোগ হতে পারবে না। দেশের সাংবিধানিক কাঠামো রক্ষা করা এবং নারীর মর্যাদা নিশ্চিত করা সকলের দায়িত্ব।
ফরিদপুর জেলা ও মহানগর মহিলাদলের মানববন্ধন কেবল কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদ নয়, এটি নাগরিক মর্যাদা, সামাজিক নৈতিকতা এবং আইনের শাসন রক্ষার প্রতি সচেতনতার এক দৃঢ় বার্তা বলে সচেতন মহল মনে করছেন।তারা আশা প্রকাশ করেছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন।
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. শাহজাহান বিশ্বাস (৬৫) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ৯ সেপ্টেম্বর বুধবার দুপুরে উপজেলার শিকাপুর ইউনিয়নের পূর্ব জয়শ্রী গ্র ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: পিরোজপুরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পিরোজপুরের কদ ...
মোঃ মুনসুর রহমান: সাতক্ষীরা শহরের বসুন্ধরা মাকের্ট মালিকদের নামে জমি অধিগ্রহণ ও জমির অবকাঠামো ক্ষতিপূরণের অর্থ প্রদান স্থগিত চেয়ে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করা হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর ২৬) সকালে ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও : আইনি সহায়তা সেবা আরও সহজ, দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে ডিজিটাল পদ্ধতি চালুর সম্ভাবনা নিয়ে ঠাকুরগাঁওয়ে আলোচনা ও মতামত গ্রহণ করা হয়েছে। এ সময় লিগ্যাল এইডের বর্তমান সেবা ...
সব মন্তব্য
No Comments