উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের ৭নং মুন্ডপাশা গ্রামের বরাদ্দকৃত সারের ডিলার বিক্রির অভিযোগ, তৃণমূল চাষীদের ভোগান্তি। স্থানীয় ভাবে একাধিক সূত্র জানান, মুন্ডপাশা ওয়ার্ডের বীর মুক্তিযোদ্ধা আয়নাল খানের ছেলে সোহাগ খানের নামে বরাদ্দকৃত ওই ওয়ার্ডের সারের ডিলারটি শিকারপুর বন্দরের এক প্রভাবশালী ব্যবসায়ী কাছে ষ্টাম্প চুক্তিতে বিক্রি করার অভিযোগ উঠেছে। মুন্ডপাশা গ্রামের কৃষক চুন্নু হাওলাদার, ফারুক হাওলাদার, হেলাল খান, বাশার মোল্লা, আঃ রাজ্জাক হাওলাদার, করিম হাওলাদার, নিকুঞ্জ মাঝিসহ একাধিক কৃষকের দাবী দীর্ঘ ৬ বছর ধরে সারের ডিলার না থাকায় তাদের সার পেতে শিকারপুর বন্দর অথবা উজিরপুরে আসতে হয়। এতে কৃষকরা আর্থিক সময়ের ক্ষতি হয়। দীর্ঘ ৬ বছর ধরে কোন সারের ডিলার না থাকায় ভোগান্তিতে রয়েছেন ওই গ্রামের কৃষকরা। সারের ডিলারশিপ বিক্রির ব্যাপারে অভিযুক্ত সোহাগ খানের সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও সম্ভব হয়নি। ৮নং শিকারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম মাঝি এর কাছে জানতে চাইলে তিনি বলেন সারের ডিলার বিক্রির বিষয়টি আমার জানা নেই, তবে কোন অবস্থাতেই ডিলার বিক্রির বৈধতা নেই বিষয়টি জেনে ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ তৌহিদুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, এই রকম একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে ঔষধ কোম্পানির প্রতিনিধি ফারিয়ার আয়োজনে চাকুরী পেশার মর্যাদা রক্ষায় ও ঔষধ কোম্পানির প্রতিনিধিগনের নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করার দাবিতে প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠি ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় একটি এমপিওভুক্ত উচ্চ বিদ্যালয়ের ভবনে অনুমোদনহীনভাবে কিন্ডারগার্টেন পরিচালনার অভিযোগ উঠেছে। বিষয়টি সামনে আসার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।স ...
বিজয় রায়, রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ রাণীশংকৈলে কৃষক পার্টনার কংগ্রেস সমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ মে) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৫-২০২৬ অর্থবছরের “প্রোগ ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে সরকারি নিষেধাজ্ঞা ও উচ্চ আদালতের নির্দেশনা অমান্য করে পদ্মা নদী থেকে অবাঁধে চলছে অবৈধভাবে বালু উত্তোলন। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী রাজনৈতিক নেতা, ব ...
সব মন্তব্য
No Comments