মাহবুবুল আলম, সিরাজগঞ্জ সংবাদদাতা : হুরাসাগর নদী তীরের দেড়’শ বিঘা জমির মালিকানা ও ভোগ-দখল নিয়ে দ্বন্দের জেরে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বড় ধুনাইল গ্রামে মুসা গ্রæপ ও হালিম গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে নারী, পুরুষসহ উভয় পক্ষের কমপক্ষে ২০ জন গ্রামবাসী আহত হয়েছে। বুধবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ৯ টায় উভয় পক্ষের লোকজন লাঠি, ফালা, টেটা, হাসুয়াসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। আধাঘন্টা ব্যাপী এ সংঘর্ষে ইটপাটকেল নিক্ষেপ, টেটা- ফালা নিক্ষেপসহ তিনটি বাড়িঘর ও একটি দোকান ভাংচুরের ঘটনা ঘটে।
এ সময় উভয় পক্ষের দুইজন ফালাবিদ্ধসহ ২০ জন আহত হয়েছে। আহতরা হলেন, মুসা গ্রæপের ইব্রাহিম মোল্লা (৬০), রাসেল (৩৬), আসাদ (৪৫), মজিরন (৫০), সাইফুল (৩৫), দীন আমিন (৪০), রাউজ (১৯), ও হালিম গ্রুপের সাবেক মেম্বর আব্দুর রাজ্জাক শেখ (৪২), নুর মোহাম্মদ (৩৮), রওশন আলী (৩৬), ফারুক হোসনে (৩২), ইউসুফ আলী (৩০), আব্দুল হালিম ব্যাপারী (৩৫), আনছার মোল্লা (৪২), ইয়াকুব আলী (২৬), শুকুর মোল্লা (৩৪)। আহতদের শাহজাদপুর, এনায়েতপুর, সিরাজগঞ্জ ও পাবনার বিভিন্ন হাসপাতালে চিকিৎস সেবা দেয়া হচ্ছে। গুরুতর আহতরা হলেন, ইব্রাহিম মোল্লা (৬০), ফালাবিদ্ধ নূর মোহাম্মদ ও রাউজকে শাহজাদপুর ও সিরাজগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এছাড়া, মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত মজিরন (৫০)কে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ এন্ড হসপিটালের আইসিইউতে ভর্তি করা হয়েছে। তার অবস্থা শংকাজনক বলে জানা গেছে।
এদিকে, সংঘর্ষের খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষের লোকজনকে ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। পরে শাহজাদপুর থানার এসআই আহাদের নেতৃত্বে একদল পুলিশ উভয় গ্রুপের বিভিন্ন বাড়িতে তল্লাশি চালিয়ে ফালা, ঢালসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করে।
এলাকাবাসী জানায়, উপজেলার রূপবাটি ইউনিয়নের হুরাসাগর নদী পাড়ের দেড়’শ বিঘা জমির মানিকানা ও ভোগ দখল নিয়ে দীর্ঘদিন ধরে মুসা গ্রুপ ও হালিম গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিলো। একপর্যায়ে হালিম গ্রুপের লোকজন ৮০ হাজার টাকার একটি গরু এনে তা জবাই করে ভুরিভোজ করি হামলা সংঘর্ষের প্রস্তুতি নেয়। এরই ধারাবাহিকতায় বুধবার (৯ নভেম্বর) সকালে হালিম শেখ, লালন মোল্লা, সাবেক ইউপি সদস্য মালেক, মতিন মোল্লা ও আকছেদ ব্যাপারীর নেতৃত্বে হালিম গ্রæপের সমর্থকরা অতর্কিত মুসা গ্রুপের ওপর হামলা চালালে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এ সময় উভয় পক্ষ দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে মহসিন, নিজাম, খোকন ও দীন আমিনের বাড়ি ও জামাল মোল্লার দোকান ভাংচুরের ঘটনা ঘটে। এ রিপোর্ট লেখা পর্যন্ত উভয় পক্ষই মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।
এ ব্যাপারে শাহজাদপুর থানার ইন্সপেক্টর (অপারেশন) আব্দুল মজিদ জানান, খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় সদর উপজেলায় প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে তিনটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহত্তর দিনাজপুর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পৃথক ত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : নারীদের গোপন ভিডিও ধারণের অভিযোগে বায়েজিদ মিঠু নামের এক যুবককে আটক করে গণধোলাই দিয়েছেন স্থানীয়রা। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে গেছেন। ঘটনাটি ঘটেছে শনিবার (৭ নভেম্বর) ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণা শহরের মগড়া নদী উদ্ধারের নামে বৈধ জমির মালিকদের উচ্ছেদের চেষ্টা এবং নদী খনন প্রকল্পে সরকারি অর্থ অপচয়ের আশঙ্কা প্রকাশ করেছেন নদীতীরবর্তী ভূমির মালিকেরা। এ বিষয়ে হয়রানি বন ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : পরিবেশ অধিদপ্তরের অভিযানে বরিশালের উজিরপুর উপজেলার দুটি অবৈধ ইটভাটার স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় অভিযানে বাঁধা ও মব সৃষ্টির অভিযোগে রাজিব হোসেন (৩৫) নামে স্থান ...
সব মন্তব্য
No Comments