মো:মেহেদী হাসান, কাঠালিয়া || ঝালকাঠির কাঠালিয়ায় পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে একটি অবৈধ ইটভাটার চিমনি ও চুল্লি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে পৃথক স্থানে অভিযান চালিয়ে ২৫টি কয়লার চুল্লি ধ্বংস করা হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে কাঠালিয়া সদরের বড় কাঠালিয়া এলাকায় অবস্থিত এমবিএফ মনিরা ব্রিকফিল্ডে অভিযান চালানো হয়। প্রয়োজনীয় বৈধ কাগজপত্র না থাকায় ইটভাটাটির ১২০ ফুট উচ্চতার চিমনি ও ইট তৈরির চুল্লি ভেঙে গুঁড়িয়ে দেন অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা।
পরে একই যৌথ অভিযানের অংশ হিসেবে উপজেলার ১ নং চেঁচরীরামপুর ইউনিয়নের বানাই গ্রামের বাকার খালের পাড়ঘেঁষে স্থাপিত ২৫টি কয়লার চুল্লি ধ্বংস করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন কাঠালিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমি রানী বল, ঝালকাঠি পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আঞ্জুমান নেছা এবং পরিবেশ অধিদপ্তরের বরিশাল কার্যালয়ের সহকারী পরিচালক সোহেল মাহমুদ।
অভিযান সম্পর্কে পরিবেশ অধিদপ্তর ঝালকাঠির সহকারী পরিচালক আঞ্জুমান নেছা বলেন, আজ এমবিএফ মনিরা ব্রিকফিল্ডের অবৈধ ১২০ ফুট উচ্চতার চিমনি ধ্বংস করা হয়েছে। এ ধরনের চিমনি অবৈধ। পরবর্তী সময়ে ১২০ ফুট উচ্চতার যেসব ইটভাটার চিমনি রয়েছে, সেসব ভাটায়ও অভিযান পরিচালনা করা হবে।
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণা শহরের মগড়া নদী উদ্ধারের নামে বৈধ জমির মালিকদের উচ্ছেদের চেষ্টা এবং নদী খনন প্রকল্পে সরকারি অর্থ অপচয়ের আশঙ্কা প্রকাশ করেছেন নদীতীরবর্তী ভূমির মালিকেরা। এ বিষয়ে হয়রানি বন ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : পরিবেশ অধিদপ্তরের অভিযানে বরিশালের উজিরপুর উপজেলার দুটি অবৈধ ইটভাটার স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় অভিযানে বাঁধা ও মব সৃষ্টির অভিযোগে রাজিব হোসেন (৩৫) নামে স্থান ...
আনিছ আহমেদ(শেরপুর )প্রতিনিধিঃ ঝিনাইগাতীতে শ্যালো ইঞ্জিনচালিত ভ্রাম্যমাণ ধান মাড়াইকল গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে হোসাইন আলম (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।রবিবার ( ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে স্থানীয় ও পুলিশ সূ ...
সব মন্তব্য
No Comments