স্টাফ রিপোর্টার: জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির উদ্যোগে মহান মে দিবসে আজ ১ মে ২০২৬ শুক্রবার সকাল ১০টায় রাজধানীর বঙ্গবন্ধু এভিনউয়ে বিশাল শ্রমিক সমাবেশ ও সমাবেশ শেষে বর্নাঢ্য লাল পতাকা মিছিল হয়। শ্রমিক জোটের এই শ্রমিক সমাবেশ ও লাল পতাকা মিছিলে বিভিন্ন বেসিক ইউনিয়ন ও ক্রাফট ফেডারেশনের নেতৃত্বে বিভিন্ন কলকারখানা ও অপ্রাতিষ্ঠানিক খাতের কয়েক হাজার শ্রমিক কর্মচারী অংশগ্রহন করেন। সমাবেশ শেষে শ্রমিক জোটের বিশাল লাল পতাকা মিছিল বঙ্গবন্ধু এভিনিউ, গুলিস্থান, পল্টন, তোপখানা এলাকার সড়কসমূহ প্রদক্ষিন করে জাতীয় প্রেসক্লাবের সামনে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের সমাবেশে যোগ দেয়।
শ্রমিক জোটের সভাপতি বীরমুক্তিযোদ্ধা সাইফুজ্জামান বাদশার সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক কনক বর্মনের সঞ্চালনায় অনুষ্ঠিত শ্রমিক সমাবেশে বক্তব্য রাখেন শ্রমিক জোটের সাধারণ সম্পাদক নইমুল আহসান জুয়েল, শুভেচ্ছা বক্তব্য রাখেন জাসদের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা শফিউদ্দিন মোল্লা, শ্রমিক জোটের সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, যুব জোটের সভাপতি শরিফুল কবির স্বপন, জাসদের দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন, পোশাক শ্রমিক জোটের সভাপতি সরদার খোরশেদ, সহ-সাংগঠনিক সম্পাদক শাহিন আক্তার পারভীন, পরিবহন হকার্স জোটের সভাপতি মোহম্মদ আলী, শ্রমিক জোটের দফতর সম্পাদক রাজিব হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মনিরুল কবির মিলন, পোশাক শিল্প শ্রমিক জোটের সাধারণ সম্পাদক শেখ শাহনাজ, গার্মেন্টস শ্রমিক জোটের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, গার্মেন্টস শ্রমিক জোটের সহ-সভাপতি শিরীন সিকদার, পুস্তক বাঁধাই শ্রমিক জোটের সভাপতি জামিল ভুঁইয়া, ডেকোরেটর শ্রমিক জোটের মো: আলম খান ও বাংলাদেশ প্রতিবন্ধী কর্মজীবী উন্নয়ন জোটের সভাপতি মো: আলমগীর হোসেন প্রমূখ।
সমাবেশে বক্তারা কথায় কথায় কলকারখানা বন্ধ ও শ্রমিক ছাঁটাই বন্ধ করে শ্রমিকের কাজের নিশ্চয়তা নিশ্চিত করা, জাতীয় মজুরি বোর্ড ও খাতওয়ারি মজুরি বোর্ড গঠন করে বাজার দরের সাথে সঙ্গতি রেখে ৩০ হাজার টাকা ন্যূনতম জাতীয় মজুরি ঘোষণা, সকল কলকারখানা, প্রতিষ্ঠানে ট্রেড ইউনিয়ন গঠনের আইনী বাধা অপসারণ করা, কর্মক্ষেত্রে শোভন ও নিরাপদ কাজের পরিবেশ নিশ্চিত করা এবং স্কপের ৯দফা দাবি মেনে নেয়ার দাবি জানান।
ডেস্ক রিপোর্ট: সরকারি চাকরিতে অযৌক্তিকভাবে ভাইভা নম্বর বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ যুব ফ্রন্ট।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এক বিবৃতিতে সংগঠনের আহ্বায়ক রাশেদ শাহরিয়ার এই দাবি জানান। ...
স্টাফ রিপোর্টার: প্রতারণার মামলায় জামিন পেয়ে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিদিশা সিদ্দিক। তিনি প্রয়াত সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ফেসবুকে সুইসাইড নোট দেখে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক নেতা ও জাতীয় পিপলস অ্যাকশন (এনপিএ)-এর কেন্দ্রীয় সদস্য মেঘমল্লার বসুকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করেছেন শিবিরের কেন্দ্ ...
স্টাফ রিপোর্টার: জাতীয় পার্টির মহাসচিব, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা এবিএম রুহুল আমিন হাওলাদার উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।রোববার (৬ সেপ্টেম্বর ২০২৬) সকাল ৮টা ২৫ ...
সব মন্তব্য
No Comments