মো.পাভেল ইসলাম রাজশাহী: রাজশাহীতে বাসচাপায় একটি মোটরসাইকেলে আগুন লেগে গেছে। এতে মোটরসাইকেলটি পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার বেলা ১১টার দিকে নগরীর শিরোইল এলাকায় শুভ পেট্রল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচেছেন মোটরসাইকেল চালক রানাউল ইসলাম (৪৫)। তিনি নগরীর পদ্মা আবাসিক হজের মোড় এলাকার বাসিন্দা। বাসের ধাক্কায় রানাউল পায়ে এবং কোমরে গুরুতর আঘাত পেয়েছেন। দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রানাউল ইসলাম বাইক নিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দিলে রানাউল লাফ দিয়ে রাস্তার পাশে চলে যান। আর বাইকটিকে টেনে কিছুটা সামনে নিয়ে যায় যাত্রীবাহী বাস। এতে বাইকে আগুন লেগে যায়।
বাইকটি পুড়ে যাবার পর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে বাইকের আগুন নেভান এবং বাইকটি রাস্তা থেকে সরান। এর আগে স্থানীয়রা আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যান।
দায়িত্বে নিয়োজিত ট্রাফিক সার্জেন্ট হাফিজ বলেন, আহত মোটরসাইকেল চালক রানাউল ইসলাম বাজার করে রাস্তার ক্রসিং দিয়ে টার্নিং করছিলেন এই নগরীর শুভ পেট্রোল পাম্পের সামনের সড়কে দিনাজপুর থেকে ছেড়ে আসা রাজশাহীগামী একটি যাত্রীবাহি বাস পেছন থেকে মোটরসাইকেলটিকে টেনে ছেঁচড়ে নিয়ে গেলে আগুন ধরে যায়। এই সময় মোটরসাইকেল চালক পড়ে গিয়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা মোটারসাইকেল চালককে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।পরে খবর পেয়ে দমকল বাহিনীর একটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে মোটরসাইকেলের আগুন নেভাতে সক্ষম হয়।
নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, এ ঘটনায় ভুক্তভোগী ব্যক্তি মামলা করলে তা নেওয়া হবে। এরপর এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ মতিউর রহমান মোল্লা (৫০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কাঠালিয়া থানা ...
মো. মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং টেকসই পানিসম্পদ নিশ্চিতকরণের লক্ষ্যে দেবহাটা উপজেলা পানি কমিটির নিয়মিত ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার ৮ সেপ ...
মহাসিন মিঞা লিটন , বরিশাল অফিস: বরিশালের উজিরপুরে প্রায় ৬ কোটি ৮৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত ধামুরা-শোলক ব্রিজের অ্যাপ্রোচ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।আজ ৮ সেপ্টেম্বর সকাল ১০টায় ধামুরা ব ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নিরাপদ খাদ্য নিশ্চিত ও মোড়কজাত খাদ্যে সঠিক এবং পূর্ণাঙ্গ তথ্য সংবলিত লেবেল ব্যবহারের দাবিতে নাটোর জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে লিখিত চিঠি দিয়েছে কসমস (KASMAS)।রোববার (১৬ আ ...
সব মন্তব্য
No Comments