স্টাফ রিপোর্টার: চাঁদাবাজি, দখলবাণিজ্য ও রাজনৈতিক প্রভাবমুক্ত ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিতের দাবি জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। আজ রাজধানীতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দলটির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
তিনি বলেন, সাভার, আশুলিয়া, গাজীপুর, নরসিংদী ও চট্টগ্রামে ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ, নগদ চাঁদাবাজি ও দখলবাণিজ্য ভয়াবহ আকার নিয়েছে। ব্যবসায়ীরা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাদের ‘জুলাই আন্দোলন’ মামলায় জড়িয়ে দেওয়ার অভিযোগও করেন তিনি। ফুয়াদ বলেন, “যে অর্থনীতি গড়ার কথা বলা হচ্ছে, সেখানে চাঁদাবাজি থাকলে কখনোই ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি হবে না।”
দলের ভেতর সংস্কারের তাগিদ দিয়ে এবি পার্টির সাধারণ সম্পাদক বলেন, রাজনৈতিক দলকে সত্যিকারের প্রতিষ্ঠান করতে হলে আগে দলকে চাঁদাবাজি, সন্ত্রাস ও অপরাধমুক্ত করতে হবে। দলের সংস্কার ছাড়া রাষ্ট্র সংস্কার সম্ভব নয়। তিনি মন্তব্য করেন, “বিশ বছরের রাজনৈতিক রোজাদারদের ইফতার খানা-পিনা জনগণের টাকায় চলতে পারে না।”
মিরপুরে একটি মাজারকে কেন্দ্র করে ৪০০ দোকানের মালিকানা নিয়ে সংঘাতের প্রসঙ্গ টেনে তিনি বলেন, প্রকৃত ঘটনা আড়াল করে বিষয়টি ভিন্ন খাতে নেওয়া হয়েছে। রাষ্ট্র বিচার না করায় মানুষ আইন নিজের হাতে তুলে নিতে বাধ্য হচ্ছে। এ সময় তিনি মিরপুরের শিশু রামিসা হত্যার প্রতিবাদ জানান।
স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে ফুয়াদ বলেন, “কয়েক মাস সংবিধান পড়া বন্ধ করে আইনশৃঙ্খলা পরিস্থিতির দিকে নজর দিন। মন্ত্রণালয়কে কার্যকর করুন। দলীয় বিবেচনায় পোস্টিং বন্ধ করতে হবে।” হকারদের কার্ড দেওয়ার নামে চাঁদাবাজি এবং গণমাধ্যম নিয়ন্ত্রণের প্রবণতা গণঅভ্যুত্থানের পথ প্রশস্ত করবে বলেও তিনি হুঁশিয়ার করেন।
র্যাব প্রসঙ্গে তিনি বলেন, আন্তর্জাতিক মানবাধিকার প্রশ্ন ও মার্কিন নিষেধাজ্ঞা বহাল থাকা অবস্থায় শুধু নাম পরিবর্তন করে সমস্যার সমাধান হবে না। টেলিভিশন দখল করে পছন্দের লোক বসিয়ে নিয়ন্ত্রণের চেষ্টাও কাজে আসবে না বলে মন্তব্য করেন তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম খালিদ হাসান, আমিনুল ইসলাম এফসিএ, শাহাদাতুল্লাহ টুটুল, শ্রমিক বিষয়ক সম্পাদক শাহ আব্দুর রহমান, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক সেলিম খান, দক্ষিণের আহ্বায়ক আব্দুল হালিম খোকনসহ কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা।
ডেস্ক রিপোর্ট: সরকারি চাকরিতে অযৌক্তিকভাবে ভাইভা নম্বর বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ যুব ফ্রন্ট।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এক বিবৃতিতে সংগঠনের আহ্বায়ক রাশেদ শাহরিয়ার এই দাবি জানান। ...
স্টাফ রিপোর্টার: প্রতারণার মামলায় জামিন পেয়ে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিদিশা সিদ্দিক। তিনি প্রয়াত সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ফেসবুকে সুইসাইড নোট দেখে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক নেতা ও জাতীয় পিপলস অ্যাকশন (এনপিএ)-এর কেন্দ্রীয় সদস্য মেঘমল্লার বসুকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করেছেন শিবিরের কেন্দ্ ...
স্টাফ রিপোর্টার: জাতীয় পার্টির মহাসচিব, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা এবিএম রুহুল আমিন হাওলাদার উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।রোববার (৬ সেপ্টেম্বর ২০২৬) সকাল ৮টা ২৫ ...
সব মন্তব্য
No Comments