মো.পাভেল ইসলাম মিমুল রাজশাহী: প্রতিবছর রমজান মাস আসলেই ইফতারিতে মুড়ির চাহিদা থাকে ব্যাপক। ব্যবসায়ীদের ভাষ্যমতে,স্বাভাবিক সময়ের চেয়ে মুড়ির চাহিদা ৩০ গুন বেড়ে যায়। এ কারণে রমজানকে ঘিরে বিশেষ পরিকল্পনাও নেয় কারখানাগুলো। আর চালের দামের উপর ভিত্তি করে নির্ধারণ হয় মুড়ির দাম।
রাজশাহী নগরীর মুড়ি কারখানা ও বিভিন্ন দোকান গুলো ঘুরে দেখা যায়,মহল্লার ছোট ছোট মুদি দোকান থেকে শুরু করে বাজারের সকল মুদিসহ অন্যান্য দোকানেও মুড়ি বিক্রি হচ্ছে। মান ভেদে খুচরা মুড়ি বিক্রি হচ্ছে প্রতিকেজি ৭৫ থেকে ৮০ টাকা। সংশ্লিষ্টদের ভাষ্যমতে,চালের দাম বেশি থাকার কারণে অন্যান্য বছরের তুলনায় মুড়ির দাম বেশি। আর রমজানের মধ্যে মুড়ির দাম বৃদ্ধির তেমন কোন সম্ভাবনা নেই। তবে চালের দাম বাড়লে মুড়ির দাম বাড়বে।
শুক্রবার থেকে শুরু হচ্ছে সিয়াম-সাধনার মাস পবিত্র রমজান। রমজানের অন্যতম দু’টি বিষয় সেহেরী ও ইফতার। আর ইফতারের পূর্ব প্রস্তুতি হিসেবে কেনাকাটা করতেও নগরীর দোকান গুলোতে প্রচুর ভিড় ছিলো। মুড়ি দোকান গুলোতেও ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়। আজ বিকেল থেকে নগরীর মোড়ে মোড়েও অস্থায়ী দোকানে ইফতারির অন্যান্য সামগ্রীর সঙ্গে মুড়ি বিক্রি করতে দেখা যাচ্ছে।
এদিকে,মুড়ি কারখানায় বিশেষ পরিকল্পনা নিয়ে উৎপাদন বাড়ানো হয়েছে। নগরীর বিসিক এলাকায় অবস্থিত রাতুল বেকারীর সত্বাধিকারী মো. মানিক হোসেন জানান,আগে তিনি প্রতিমাসে ১০ বস্তা করে মুড়ি বিক্রি করতেন। প্রতি বস্তায় ৫০ কেজি করে মুড়ি থাকে। সারা বছর মুড়ির বেচা বিক্রি খুবই কম থাকে। তবে রমজানে এখন প্রতিদিন ১০ বস্তা করে মুড়ি সরবরাহ দিতে হবে। আরও বেশি উৎপাদন করতে পারলে আরও বিক্রি হতো। কিন্তু আমার ক্যাপাসিটি
কম।
এদিকে,রমজানকে সামনে রেখে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার মনিটরিং এ নেমেছে স্থানীয় প্রশাসন।জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় উপ-পরিচালক মো.সেলিম জানান,অন্যান্য প্রণ্যের ন্যায় মুড়ির বাজারটাও তারা তদারকি করছেন। নির্ধারিত মূল্যের বাইরে কেউ দাম নিলে ব্যবস্থা নেয়া হবে।
রাজশাহী অফিস: পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের (বায়েক) পাওনিয়ার বেজে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সার্ভার রুমসহ আশপাশের কয়ে ...
স্টাফ রিপোর্টার: দেশের বাজারে ফের কমলো স্বর্ণের দাম। ভরিতে সর্বোচ্চ ১১০৮ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)।মঙ্গলবার ৯ সেপ্টেম্বর, ২০২৬ সকালে বাজুসের স্ট্যান্ড ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান ‘উপায়’ ও স্বনামধন্য রিটেইল চেইন শপ ‘ফ্রেশ সুপার মার্ট এর গ্রাহকদের জন্য ডিজিটাল পেমেন্ট সুবিধা আরও ...
স্টাফ রিপোর্টার: দেশের অভ্যন্তরীণ বাজারে চালের সরবরাহ স্বাভাবিক রাখা, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং বাজারে সম্ভাব্য মূল্যচাপ নিয়ন্ত্রণে সুগন্ধি চাল রপ্তানিতে অনুমোদিত কোটা ৫০ শতাংশ কমিয়েছে সরকার।বা ...
সব মন্তব্য
No Comments