রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: দীর্ঘ ১৮ মাস পরে বরিশালের বানারীপাড়ায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সাঁটানো হয়েছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারী) সকালে ফেসবুকে এ সংক্রান্ত একটি ছবি ভাইরাল হয়। তবে এতে যারা পতাকা উত্তোলন ও ছবি সাঁটিয়েছে তাদের ছবি নেই। ধারণা করা হচ্ছে শুক্রবার ভোরে আওয়ামী লীগের তৃনমূলের কর্মীরা দলীয় কার্যালয়ের সার্টার ও জানালার গ্রিলের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সাঁটিয়ে দিয়ে চলে যায়। দীর্ঘদিন পরে আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন ও ছবি সাঁটানোর বিষয়টি নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যূত হওয়ার দিন বিকেলে বিক্ষুদ্ধরা বানারীপাড়া পৌর শহরের ফেরীঘাটে উপজেলা আওয়ামী লীগ কার্যালয় ভাংচুর ও অগ্নিসংযোগ করে। সেই থেকে বিধ্বস্ত দলীয় কার্যালয়টি তালাবদ্ধ অবস্থায় ছিল।
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুর পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার প্রক্রিয়া দ্রুত এগিয়ে নিতে স্থানীয় সরকার বিভাগকে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে এ বিষয়ে নেওয়া প ...
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরে তালাকপ্রাপ্ত এক নারীকে ধর্ষণের মামলায় আসলাম হোসেন (৩০) নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্ ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. শাহজাহান বিশ্বাস (৬৫) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ৯ সেপ্টেম্বর বুধবার দুপুরে উপজেলার শিকাপুর ইউনিয়নের পূর্ব জয়শ্রী গ্র ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: পিরোজপুরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পিরোজপুরের কদ ...
সব মন্তব্য
No Comments