ডেস্ক রিপোর্ট: জাতীয় সমাজতান্ত্রিক দল-জসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি আজ রবিবার এক বিবৃতিতে গতকাল ফার্মগেইটে এলাকায় তেজগাঁও সরকারি কলেজের শিক্ষিকা ড. লতা সমাদ্দারকে টিপ পরায় তাকে পুলিশ বাহিনীর এক সদস্য কর্তৃক কর্তৃক অশ্লীল গালিগালাজ ও তার পায়ের উপর বাইক চালিয়ে দেয়ার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন; দায়ি পুলিশ সদস্যের গ্রেফতার, বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন এবং অবিলম্বে পুলিশ বাহিনী থেকে বহিস্কারের দাবিও জানিয়েছেন।
জাসদ নেতৃবৃন্দ বলেন, ইদানিংকালে প্রশাসন ও পুলিশের কিছু সদস্য কর্তৃক তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করা বাদ দিয়ে নাগরিকদের বিশেষ করে নারীদের পোশাক, চলাফেরাসহ অভিরুচি, ব্যক্তিস্বাধীনতাও সাংবিধানিক অধিকারের উপর নগ্ন হস্তক্ষেপের ঘটনা ঘটছে। তারা বলেন, প্রশাসন-পুলিশসহ সরকারি-বেসরকারি বিভিন্ন পর্যায়ে অবস্থানকারী দেশের নাগরিকদের সাংবিধানিক অধিকার লংঘনকারী তেঁতুলতত্ত্বের অনুসারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহনের জন্য সরকারের প্রতি আহবান জানান। তারা তেঁতুলতত্ত্ব তথা ধর্মান্ধতার বিরুদ্ধে গণতান্ত্রিক রাজনৈতিক ও সামাজিক শক্তির প্রতিরোধ অব্যাহত রাখার আহবান জানান।
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
স্টাফ রিপোর্টার: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) দায়ের করা অভিযোগের প্রকৃত ঘটনাপ্রবাহ, সরকা ...
স্টাফ রিপোর্টার: সরকার একের পর এক প্রতিশ্রুতি ভঙ্গ করে জনগণের সঙ্গে প্রতারণা করছে বলে অভিযোগ করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বিজয়নগরস্থ বিজয়-৭১ চত্বরে জাতী ...
সব মন্তব্য
No Comments