রাহাদ সুমন, বরিশাল প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় সাবেক যুবদল নেতাসহ সাজাপ্রাপ্ত ও গ্রেপ্তারী পরোয়ানাভূক্ত দুই ফেরারী আসামীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী বানারীপাড়া পৌর যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক সিরাজুল ইসলাম ফকির ও চেকজালিয়াতি মামলায় তিন মাসের সাজাপ্রাপ্ত আসামী মোঃ নুর হোসেন হাওলাদার।
সোমবার (১১মে) রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বানারীপাড়া থানার ওসির নির্দেশনায় সহকারি উপ-পরিদর্শক মোঃ মাহফুজের নেতৃত্বে উপজেলার কুন্দিহার গ্রামের বাড়ি থেকে চেকজালিয়াতি মামলায় তিন মাসের সাজাপ্রাপ্ত আসামী নুর হোসেন হাওলাদার এবং সহকারি উপ-পরিদর্শক মোঃ আলী হাসানের নেতৃত্বে পৌর শহরের ৮ নম্বর ওয়ার্ডের বাড়ি থেকে মাদক মামলায় পাঁচ বছরের দন্ডিত আসামী সাবেক যুবদল নেতা সিরাজুল ইসলাম সিরাজ ফকিরকে গ্রেপ্তার করা হয়। এ প্রসঙ্গে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মজিবুর রহমান বলেন, সাজাপ্রাপ্ত পলাতক দুই আসামীকে গ্রেপ্তার করে মঙ্গলবার (১২ মে) সকালে বরিশাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মোঃ মুনসুর রহমান: সাতক্ষীরা শহরের বসুন্ধরা মাকের্ট মালিকদের নামে জমি অধিগ্রহণ ও জমির অবকাঠামো ক্ষতিপূরণের অর্থ প্রদান স্থগিত চেয়ে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করা হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর ২৬) সকালে ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও : আইনি সহায়তা সেবা আরও সহজ, দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে ডিজিটাল পদ্ধতি চালুর সম্ভাবনা নিয়ে ঠাকুরগাঁওয়ে আলোচনা ও মতামত গ্রহণ করা হয়েছে। এ সময় লিগ্যাল এইডের বর্তমান সেবা ...
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বিদ্যুতের কাজ করতে গিয়ে প্রাণ গেল ১৬ বছর বয়সী স্কুলছাত্র মো. পারভেজ ইসলামের।বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের আইরমারী নতুনপাড়া এলাকায় ঘটে এ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় অবৈধভাবে সার মজুত ও বেশি দামে বিক্রির অভিযোগে চার ব্যবসায়ীকে অর্থ ও কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাঁদের কাছ থেকে ২৬১ বস্তা সার জব্দ করা হয়। অভিযানে ...
সব মন্তব্য
No Comments