সুব্রত সানা: ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি‘র আইন সহায়তা কমিটির প্রথম সভা ঢাকা মহানগর বিএনপির কার্যালয়ে ভাসানী ভবনে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনু। সভায় সভাপতিত্ব করেন কমিটির সিনিয়র আইনজীবী এ্যাডঃ হোসাইন আবদুর রহমান, সভা পরিচালনা করেন এ্যাডঃ মহিউদ্দিন চৌধুরী।
সভায় প্রধান অতিথি ঢাকা মহানগর বিএনপি‘র আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম আইনজীবীদের স্বাগত জানিয়ে বলেন - আজকে যারা এই দায়িত্ব নিয়েছেন তারা সততা এবং দক্ষতার সাথে এই ঈমানী দায়িত্ব পালন করবেন বলে আমি বিশ্বাস করি। আপনাদের দায়িত্ব পালনের মাধ্যমে মহানগরের নেতাকর্মীদের আইনী সহায়তা প্রাপ্তি ত্বরান্বিত হবে।
বিশেষ অতিথি সদস্য সচিব রফিকুল আলম মজনু বলেন, দলীয় নেতাকর্মী যারা আইনী জটিলতায় এবং মামলা মোকদ্দমায় জড়িয়ে যাবেন - তাদের পরিবারকে আপনারা আইনী সহায়তাদানের মাধ্যমে সহযোগীতা করবেন ।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের কমিউনিস্ট পার্টি পল্টন শাখার সম্পাদক রফিজুল ইসলাম রফিকের সভাপতিত্বে ও সহ-সম্পাদক রবিউল ইসলাম রবির সঞ্চলনায় রাজধানীর পুরান পল্টন মোড়ে হামে তিনশতাধিক শিশুর মর্মান্তিক মৃত্যু ...
ডেস্ক রিপোর্ট: ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক অন্যায়ভাবে দুই বাংলাদেশিকে নিহত করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জ ...
স্টাফ রিপোর্টার: বর্তমান জাতীয় সংসদকে সংবিধান সংস্কার পরিষদে রূপান্তরের বিষয়ে আশাবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।শনিবার সকালে রাজধানীর গুলশ ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দলের সর্বস্তরের নেতাকর্মীদের সহযোগিতা চেয়েছেন।তিনি বলেন, ‘দলের সমর্থন ও সমন্বয় ছাড়া সরকারের পক্ষে সফল হওয়া স ...
সব মন্তব্য
No Comments