সিলেট অফিস: বাঙলা মূকাভিনয় গবেষণা কেন্দ্রের সিলেট বিভাগের তিন দিন ব্যাপী মূকাভিনয় কর্মশালা বুধবার (৩১ আগস্ট) সিলেটের সম্মিলিত নাট্য পরিষদের মহড়া কক্ষ সারদা হলে সনদ প্রদানের মধ্যে দিয়ে সম্পন্ন হয়েছে। সমাপনী আয়োজনে সভাপতিত্ব করেন মাইম আইকন কাজী মশহুরুল হুদা। অতিথি ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির সদস্য সামশুল আলম সেলিম, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, ঢাকার মহাকাল নাট্য সম্প্রদায়ের সংগঠক আবু আজাদ ও কর্মশালার প্রধান প্রশিক্ষক রিজোয়ান রাজন। স্বাগত বক্তব্য দেন কর্মশালা সমন্বয়কারী ধ্রুব জ্যোতি দে।
সিলেট বিভাগের ছয়টি নাট্যদলের ২২ জন এ কর্মশালায় অংশ নেন। কর্মশালায় অন্যদের মধ্যে কবি শাহেদ কায়েস ও মুক্তা ঠাকুর স্ব স্ব বিষয়ে প্রশিক্ষণ দেন। বাঙলা মূকাভিনয় গবেষণা কেন্দ্র ইতিমধ্যে ঢাকায় পাঁচ দিনের একটি জাতীয় পর্যায়ের কর্মশালা সম্পন্ন করেছে। এ ধরনের কর্মশালা দেশব্যাপী চলমান থাকবে।
বাঙলা মূকাভিনয় গবেষণা কেন্দ্রের ডিরেক্টর জেনারেল কাজী মশহুরুল হুদা বলেন, ‘একটি দেশের সাংস্কৃতিক ধারাবাহিকতায় সেই দেশের সংস্কৃতির রূপরেখা তৈরি হয়। কিন্তু নানা সীমাবদ্ধতায় বাঙলা মূকাভিনয় বিকশিত হয় নাই। আমরা সে লক্ষ্যেই বাংলাদেশের মূকাভিনয় বিনির্মাণের পদ্ধতিগত প্রশিক্ষণ দিচ্ছি।’
স্টাফ রিপোর্টার: রাজনীতিবিদ ও মডেল মেঘনা আলম বলেছেন, তিনি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াননি। রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে ব্যক্তিগত জীবন নিয়ে নানা অপবাদের বিষয়ে কথা বলতে গিয়ে এ দাব ...
ডেস্ক রিপোর্ট: বর্তমান প্রজন্মের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী সৈয়দ অমি আবারও হাজির হলেন নতুন গান ও মিউজিক ভিডিও নিয়ে। এবার তার সঙ্গে দ্বৈত কণ্ঠে কণ্ঠ মিলিয়েছেন তরুণ প্রজন্মের আরেক জনপ্রিয় গায়িকা আয়েশা মৌস ...
স্টাফ রিপোর্টার: জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে রাজধানীর যাত্রাবাড়ী ও শাহবাগ থানায় দায়ের হওয়া পৃথক দুটি হত্যা মামলায় আগাম জামিন পাননি চিত্রনায়ক রিয়াজ উদ্দিন আহমেদ সিদ্দিক।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ...
স্টাফ রিপোর্টার: নতুন ছবির শুটিং করতে নেপালে গিয়ে বিপাকে বড়পর্দার দুই অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত। নেপালের চিন সীমান্তঘেঁষা রাসুয়া জেলায় ভয়াবহ হড়পা বান ও ফ্ল্যাশ ফ্লাডের জেরে আটকে পড়েছেন ...
সব মন্তব্য
No Comments