মহাসিন মিঞা লিটন , বরিশাল অফিস: বরিশালের উজিরপুরে প্রায় ৬ কোটি ৮৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত ধামুরা-শোলক ব্রিজের অ্যাপ্রোচ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
আজ ৮ সেপ্টেম্বর সকাল ১০টায় ধামুরা ব্রিজের সামনে এই মানববন্ধনে হাজারো বিক্ষুব্ধ নারী-পুরুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন উজিরপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ জামাল তালুকদার, উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সোহাগ খান, শোলক ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক কামাল দেওয়ান।
জানা যায়, বিশ্বব্যাংকের অর্থায়নে গ্রামীণ সেতু সহায়তা কর্মসূচির আওতায় ৪৪ দশমিক ০৬ মিটার দীর্ঘ আরসিসি গার্ডার ব্রিজটি নির্মাণ করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। এর চুক্তিমূল্য ৬ কোটি ৮৩ লাখ ৩৯ হাজার ৫৩৫ টাকা। ঠিকাদারি প্রতিষ্ঠান শুক্তি বসুন্ধরা কনস্ট্রাকশন।
প্রকল্পের কাজ শুরু হয় ২০২৩ সালের ১৭ জুলাই এবং শেষ করার নির্ধারিত তারিখ ছিল ২০২৫ সালের ১৩ ফেব্রুয়ারি। মূল ব্রিজের কাজ শেষ হলেও দুই পাশে পূর্ণাঙ্গ সংযোগ সড়ক ও অ্যাপ্রোচ না থাকায় দেড় বছর ধরে ব্রিজটি কার্যত অকেজো পড়ে আছে এবং যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়নি।
এলাকাবাসীর অভিযোগ, নকশা অনুযায়ী ১৪৯১ ও ১৫১১ নং দাগে সরকারি খাস জমিতে অ্যাপ্রোচ নির্মাণের কথা থাকলেও জমির মালিকানা নিয়ে বিরোধের কারণে কাজ আটকে আছে।
ব্রিজটি চালু হলে ধামুরা, শোলক, বাটাজোরসহ আশপাশের এলাকার কয়েক লাখ মানুষের যোগাযোগ সহজ হওয়ার পাশাপাশি কৃষিপণ্য পরিবহন, শিক্ষার্থীদের যাতায়াত ও জরুরি রোগীদের দ্রুত হাসপাতালে নেওয়ার সুযোগ তৈরি হবে। কিন্তু নির্মাণ শেষ হলেও সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন স্থানীয়রা।
মানববন্ধন থেকে বক্তারা অবিলম্বে সরকারি খাস জমিতে অ্যাপ্রোচ নির্মাণের দাবি জানান এবং দ্রুত ব্যবস্থা না নিলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নিরাপদ খাদ্য নিশ্চিত ও মোড়কজাত খাদ্যে সঠিক এবং পূর্ণাঙ্গ তথ্য সংবলিত লেবেল ব্যবহারের দাবিতে নাটোর জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে লিখিত চিঠি দিয়েছে কসমস (KASMAS)।রোববার (১৬ আ ...
কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: "মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা" — এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠির কাঁঠালিয়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উদযাপিত হয়েছে।উপজেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুরের বিশিষ্ট সমাজসেবক মোঃ কবির হোসেন সরদার ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, ৪ ছেলে, ১ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।পা ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ ভূমি সেবায় স্বচ্ছতা, সাহসী পদক্ষেপ ও আন্তরিকতার মাধ্যমে মাত্র এক বছরের কর্মকালেই উজিরপুরবাসীর আস্থা অর্জন করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মণ্ডল। ভূমি সংক্রান্ত ...
সব মন্তব্য
No Comments