প্রবাসী ডেস্ক: গত ২১ সেপ্টেম্বর ২০২৪,( যুক্তরাষ্ট্র সময় বিকেল ৫ টা) এবং ২২ সেপ্টেম্বর ২০২৪ (বাংলাদেশ সময় ভোর ৩ টা) টেক্সাসের হিউস্টনে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে “Concert for Bangladesh” অনুষ্ঠিত হয়েছে, যেখানে জুলাই বিপ্লবে আহতদের পুনর্বাসনের জন্য তহবিল সংগ্রহ করা হয়েছে। ইউনিভার্সিটি অব হিউস্টনের স্টুডেন্ট সেন্টার থিয়েটারে আয়োজিত এই কনসার্ট থেকে প্রাপ্ত সকল অনুদান বাংলাদেশের এনজিও নারীপক্ষের মাধ্যমে আহতদের পুনর্বাসনে ব্যয় করা হবে।
কনসার্টের সূচনা হয় জুলাইয়ের গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের স্মরণ করে এবং তাদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য সলিডারিটি প্রকাশের মধ্য দিয়ে। মিউজিশিয়ান বাবনা করিমের বক্তব্যের পর বৈষম্য বিরোধী আন্দোলনে প্রতিটি নিঃস্বার্থ যোদ্ধা আর সকল শহীদদের স্মরণে উৎসর্গীকৃত কবি মোশাররফ হোসেন পাটওয়ারী নাহিদের কবিতা ‘অপারগতার গ্লানি’ আবৃত্তির ভিজ্যুয়াল প্রদর্শন হয়। কুল এক্সপোজারের প্রযোজনায় এবং ওস্তাদ আজিজুল ইসলামের বাশির ব্যাকগ্রাউন্ড মিউজিকে এ কবিতার সাথে সাগর সেনের কণ্ঠে অসাধারণ, আবেগপূর্ণ আবৃত্তি দর্শক শ্রোতাদের মন ছুঁয়ে যায়।
এছাড়াও জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে একটি বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। নারীপক্ষের প্রতিষ্ঠাতা শিরীন হক জুম কলের মাধ্যমে যুক্ত হয়ে কনসার্টের জন্য প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং আহতদের সহায়তা নিয়ে তাদের এক মাসের অভিজ্ঞতা শেয়ার করেন।
এরপর শুরু হয় গানের পর্ব, যেখানে হিউস্টনের জনপ্রিয় ব্যান্ড ‘হিউস্টন জ্যাম সেশন’, ‘অকটেভ’, এবং “কুহু এন্ড ফ্রেন্ডস” অসাধারণ পরিবেশনায় পুরো পরিবেশ প্রাণবন্ত করে তোলে।
কনসার্টের সমাপ্তি হয় সকল ব্যান্ডের যৌথ পারফরম্যান্সে “ধন ধান্য পুষ্প ভরা, আমাদের এই বসুন্ধরা,” গান দিয়ে, যা দর্শকদের আবেগে ভাসায়।
ইভেন্ট শেষে মোট ১৫ হাজার ডলার সংগ্রহ করা হয়, যা নারীপক্ষের মাধ্যমে আহতদের চিকিৎসা ও পুনর্বাসনে ব্যবহার করা হবে।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশসহ সাতটি দেশের নাগরিকদের জন্য নতুন ‘প্যাকেজ ভিসা’ সেবা চালু করেছে সৌদি আরব। নতুন এই সমন্বিত ব্যবস্থায় ভ্রমণ, হোটেল ও ইলেকট্রনিক পর্যটক ভিসার সব কাজ একটি বুকিংয়ের মাধ্যমেই সম্ ...
ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় ডোরড্যাশের খাবার সরবরাহ করতে গিয়ে দুর্বৃত্তদের গুলিতে প্রাণ হারিয়েছেন বাংলাদেশি প্রবাসী মো. মাহফুজুল হক। তার বয়স হয়েছিল ৪৩ বছর। তিন ...
স্টাফ রিপোর্টার: চলতি বছর সমুদ্রপথে ইতালিতে পৌঁছানো অভিবাসীর সংখ্যা গত দুই বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমলেও, এরমধ্যেও শীর্ষে রয়েছেন বাংলাদেশিরা। ভূমধ্যসাগরের কেন্দ্রীয় রুট দিয়ে লিবিয়া থেকে ইতালিতে ...
ডেস্ক রিপোর্ট: ইতালির রাজধানী রোমে এক বাংলাদেশি পরিবারের তিন সদস্যকে নৃশংসভাবে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। স্থানীয় সময় শুক্রবার, ২৬ জুন রাত আনুমানিক ৯টার দিকে রোমের পশ্চিমাঞ্চলের কাসালোত্তি এলাকার ভি ...
সব মন্তব্য
No Comments