আনিছ আহমেদ (শেরপুর)প্রতিনিধিঃ শেরপুরে সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের চরশেরপুর নিজ পাড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ২ ডিসেম্বর সোমবার সকাল ১০টার দিকে একই গোষ্ঠীর জেঠা আঃ সালাম (৬০) ও ছেলে রঞ্জু (২৬) কর্তৃক ওয়াসিম (২৬) নামে এক সেনা সদস্যকে দা দিয়ে গলায় কুপিয়ে নৃশংসভাবে হত্যা করেছে।
নিহত সেনা সদস্য ওয়াসিম শেরপুর জেলার সদর উপজেলার চরশেরপুর নিজপাড়া গ্রামের জনৈক আবুল হাসেমের ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, সদর উপজেলার চরশেরপুর নিজপাড়া গ্রামের আবুল হাসেমের ছেলে সেনা সদস্য ওয়াসিমদের সাথে তার আপন জেঠা আঃ সালাম গংদের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এদিকে গত কয়েকদিন পূর্বে ওই সেনা সদস্য ওয়াসিম তার কর্মস্থল থেকে ছুটিতে বাড়িতে আসেন। সোমবার সকালে ওয়াসিম তাদের খেতে ধান কেটে বাড়ি যাবার সময় জেঠা আঃ সালাম ও জেঠাতো ভাই রঞ্জু ধারালো দা দিয়ে ওয়াসিমকে গলায় কোপ দেয়। পরে আহত ওয়াসিমকে আত্মীয় স্বজনরা ঘটনাস্থল থেকে উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
খবর পেয়ে শেরপুর সেনা ক্যাম্পের মেজর তাওসিফ সেনা সদস্যদের নিয়ে প্রথমে শেরপুর জেলা সদর হাসপাতালে ছুটে যান এবং পরে নিহত সেনা সদস্য ওয়াসিমের গ্রামের বাড়িতে যান।
এব্যাপারে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) তারেক সঙ্গীয় ফোর্সসহ জেলা সদর হাসপাতাল মর্গে নিহত ওয়াসিমের মৃতদেহ সূরতহাল রিপোর্ট তৈরি করেছে। এঘটনায় শেরপুর সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ফরিদপুর (পাবনা) প্রতিনিধি: পাবনা ফরিদপুর থানার অফিসার ইনচার্জ মনজুরুল হাসান মাসুদ এর নেতৃত্বে ফরিদপুর থানা পুলিশ অভিযান পরিচালনা করে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় এক আসামিকে গ্রেফতার করেছে।অদ্য ১৭/০৯/২ ...
রাহাদ।সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে এলোপাতাড়ি মারধর, বারান্দায় বেঁধে রেখে ভিডিও ধারণ, ব্ল্যাকমেইল করে চাঁদা দাবি এবং নগদ টাকাসহ স্বর্ণালংকার লুট করে নি ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণার খালিয়াজুরীতে হাওরে হাঁসের খাবার খাওয়ানোর সময় বজ্রপাতে এক হাঁস খামার মালিকের মৃত্যু হয়েছে।মৃত শফিকুল মিয়া (৩০) উপজেলার সাতগাঁও গ্রামের ইসহাক মিয়ার ছেলে।বৃহস্পতিবার ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: বরিশাল জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণসহ সরকারি কার্যাবলি তদারকি ও সমন্বয়ের লক্ষ্যে ...
সব মন্তব্য
No Comments