ডেস্ক রিপোর্ট: চীনের কড়া হুঁশিয়ারির পরও মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
সিপিবির কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড মোহাম্মদ শাহ আলম এবং সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স আজ ৪ আগস্ট দেয়া এক বিবৃতিতে বলেন, মার্কিন পার্লামেন্টের স্পিকার ন্যান্সি পেলোসির সামরিক কায়দায় এই তাইওয়ান সফর এশিয়া ও বিশ্ব রাজনীতির জন্য এক ভয়াবহ ইঙ্গিত বহন করছে। এটি স্পষ্টতই চীনের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের এক প্রবল সামরিক উস্কানি এবং চীনের সঙ্গে মার্কিনের যৌথ সমঝোতার চরমতম লংঘন। একইসঙ্গে মার্কিন নেতার এই ধরনের সফর চীনের ভৌগলিক অখ-তা, সার্বভৌমত্বের প্রতি বিরাট হুমকি এবং স্বীকৃত এক চীন নীতির বিরোধিতা যা তাইওয়ান প্রণালীতে উত্তেজনা বাড়াবে এবং সেখানকার বিচ্ছিন্নতাবাদীদের মদদ যোগাবে।
বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, মার্কিন পার্লামেন্টের স্পিকার ন্যান্সি পেলোসির এই তাইওয়ান সফর এই অঞ্চলে এক বড় ধরনের যুদ্ধের পরিস্থিতি তৈরি করবে। মার্কিন সাম্রাজ্যবাদ ও তার দোসররা চীন এবং অত্র অঞ্চলকে একটি যুদ্ধেই জড়িয়ে ফেলতে চায়। যা দক্ষিণ এশিয়া ও গোটা বিশ্বের শান্তি এবং স্থিতিশীলতার জন্য এক বিরাট হুমকি সৃষ্টি করেছে।
বাংলাদেশ ও বিশ্বের শান্তিকামী জনগণকে তাই এ বিষয়ে সতর্ক থাকার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছে সিপিবি। একইসঙ্গে সাম্রাজ্যবাদবিরোধী সংহতি আন্দোলন আরও জোরদার করা এবং ন্যাটো বিলুপ্তির দাবিতে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানাচ্ছে।
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
সব মন্তব্য
No Comments