স্টাফ রিপোর্টার: মানসিক স্বাস্থ্যসেবা উন্নয়ন এবং জরুরি পরিস্থিতি মোকাবেলায় কর্মীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘ব্যাসিকস অব অ্যাসেসমেন্ট অ্যান্ড ক্রাইসিস ম্যানেজমেন্ট’ শীর্ষক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ মে) ৩ টায় রাজধানীর শ্যামলীতে অবস্থিত আহ্ছানিয়া মিশন নারী মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রে কর্মরত সকল কর্মীদের অংশগ্রহণে এ কর্মশালার আয়োজন করে ঢাকা আহ্ছানিয়া মিশন।
কর্মশালায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. মোঃ রাহানুল ইসলাম। এছাড়া প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন স্বাস্থ্য সেক্টরের সিনিয়র সাইকোলজিস্ট রাখি গাঙ্গুলী।
কর্মশালায় অংশগ্রহণকারীদের মানসিক স্বাস্থ্য ঝুঁকি নিরূপণ এবং যেকোনো সংকটকালীন পরিস্থিতি তাৎক্ষণিকভাবে মোকাবেলার ব্যবহারিক কৌশল ও তাত্ত্বিক বিষয়সমূহ নিয়ে বিস্তারিত প্রশিক্ষণ দেওয়া হয়। বিশেষ করে আত্মহানি প্রবণতা, মানসিক অস্থিরতা, জরুরি কাউন্সেলিং এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণের বিভিন্ন কার্যকর পদ্ধতি তুলে ধরা হয়।
আয়োজকরা জানান, বর্তমান সময়ে ব্যক্তিগত ও পেশাগত জীবনে মানসিক সংকটের হার আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। এ ধরনের পরিস্থিতিতে সঠিক সময়ে সঠিক মূল্যায়ন এবং কার্যকর সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব। এই কর্মশালা অংশগ্রহণকারীদের জরুরি মানসিক স্বাস্থ্য পরিস্থিতি দক্ষতার সঙ্গে মোকাবেলায় আরও আত্মবিশ্বাসী করে তুলবে।
এছাড়াও কর্মশালায় তিনটি ড্রাগ ট্রিটমেন্ট কেয়ার সেন্টারের ম্যানেজার ও কাউন্সিলররা উপস্থিত ছিলেন।
স্টাফ রিপাের্টার: স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, ০৯ জুলাই সকাল ৮টা থেকে ১০ জুলাই সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামে আক্রান্ত হয়ে সন্দেহজ ...
ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। তাদের দুজনই সন্দেহজনক হাম রোগী ছিলেন। এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত স ...
স্টাফ রিপোর্টার: ৭ জুলাই সকাল ৮টা থেকে ৮ জুলাই সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশে হাম রোগে মোট ৩ জনের মৃত্যু হয়েছে এবং সবগুলোই সন্দেহজনক হামজনিত। নিশ্চিত হামে এই সময়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। স্বাস্থ ...
স্টাফ রিপোর্টার: স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৮১৯ জন এবং নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৭৩ জন।&nbs ...
সব মন্তব্য
No Comments