স্টাফ রিপোর্টার: বাংলাদেশের অনুর্ধ্ব ১২ মেয়েদের বিভাগে বর্তমান জাতীয় দাবা চ্যাম্পিয়ন সিদরাতুল মুনতাহা আসন্ন FIDE World Cadet Chess Championship 2025-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। আগামী ১৮ সেপ্টেম্বর থেকে কাজাখস্থানে শুরু হতে যাওয়া এই মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক দাবা আসরে অংশগ্রহণের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত মুনতাহা ইতোমধ্যেই ভারত ও সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত একাধিক আন্তর্জাতিক টুর্নামেন্টে সাফল্যের সাথে অংশ নিয়ে দেশের সুনাম কুড়িয়েছেন।
তবে যাতায়াত ও আবাসনের ব্যয়ভার বহনের মতো কোনো স্পন্সর না পাওয়ায় তার অংশগ্রহণ শঙ্কায় পড়ে। এই বিষয়টি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হকের নজরে আসে। পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আমিনুল হক নিজ উদ্যোগে মুনতাহার কাজাখস্থান যাওয়া-আসা ও আবাসনের সম্পূর্ণ খরচ বহনের দায়িত্ব নেন।
বুধবার দুপুরে নারায়নগঞ্জ সদরের চাষাড়ায় মুনতাহার নিজ বাসভবনে গিয়ে তার পরিবারের সাথে দেখা করে নগদ অর্থ তুলে দেন আমিনুল হক।
আমিনুল হক বলেন, “দেশের প্রতিটি প্রতিভাবান খেলোয়াড়ের পাশে দাঁড়ানো আমার নৈতিক দায়িত্ব। প্রতিভা যেন আর্থিক অভাবে হারিয়ে না যায়- এটাই আমার চেষ্টা। জাতীয়তাবাদী দল আগামীতে দায়িত্ব পেলে খেলাধুলাকে জাতীয় পাঠ্যসূচিতে বাধ্যতামূলক করা হবে। প্রতিটি বিভাগীয় শহরে বিকেএসপির শাখা স্থাপন করা হবে, প্রতিষ্ঠা করা হবে স্বতন্ত্র ক্রীড়া বিশ্ববিদ্যালয় এবং অভিজ্ঞ খেলোয়াড়দের শিক্ষক হিসেবে নিয়োগ দিয়ে তাদের জন্য স্থায়ী কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।”
তিনি আরও ঘোষণা দেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গড়া জনপ্রিয় শিশু-কিশোর প্রতিযোগিতা “নতুন কুঁড়ি”-এর ক্রীড়া বিভাগ পুনরায় চালু করা হবে, যাতে দেশের নতুন প্রজন্মের খেলোয়াড়রা তাদের প্রতিভা বিকাশের পর্যাপ্ত সুযোগ পায়।
স্থানীয় ও আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে এ ধরনের উদ্যোগকে দেশের খেলোয়াড়, অভিভাবক ও ক্রীড়া সংশ্লিষ্টরা সাধুবাদ জানিয়েছেন।
স্টাফ রিপোর্টার: শেষ হলো ব্যালন ডি’অরের মনোনয়ন ঘোষণা। আর তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গেই আলোচনার কেন্দ্রে লিওনেল মেসি। ২০২৩ সালে সর্বশেষ এই পুরস্কার জেতা আর্জেন্টাইন মহাতারকা দুই বছর পর আবারও জায়গা কর ...
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের দুই দিনব্যাপী বাছাই পর্ব। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় ...
স্টাফ রিপোর্টার: মহিলা এশিয়া কাপ ২০২৬ এর গ্রুপ পর্বের হাই-ভোল্টেজ ম্যাচে লজ্জার রেকর্ড গড়ল পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার ভারতের বিপক্ষে মাত্র ৫৫ রানে অল আউট হয়ে গেছে ফা ...
স্টাফ রিপোর্টার: এশিয়ান গেমসের মঞ্চে ক্রিকেটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে গড়া দল। ২০তম এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ব ...
সব মন্তব্য
No Comments