স্টাফ রিপোর্টার: জাতীয় নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোটারদের প্রভাবিত করতে অর্থ বিতরণ করছে-এমন অভিযোগ এনে নির্বাচন কমিশনে (ইসি) লিখিত আবেদন দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
বুধবার সন্ধ্যায় বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)-এর সঙ্গে সাক্ষাৎ করে অভিযোগটি উপস্থাপন করে। প্রতিনিধিদলে আরও ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ এবং নির্বাচন পরিচালনা কমিটির সদস্য গিয়াসউদ্দিন রিমন।
সাক্ষাৎ শেষে বিএনপির পক্ষ থেকে জানানো হয়, নির্বাচনকে ঘিরে কিছু এলাকায় ভোটারদের মাঝে অর্থ বিতরণের অভিযোগ তাদের কাছে এসেছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
দলটির নেতারা বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হলে ভোটারদের ওপর যেকোনো ধরনের আর্থিক বা অন্য প্রভাব বিস্তার বন্ধ করা জরুরি। তারা কমিশনের কাছে নিরপেক্ষ তদন্ত এবং আইনানুগ পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
এ বিষয়ে তাৎক্ষণিকভাবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে কমিশন সূত্রে জানা গেছে, লিখিত অভিযোগ পেলে তা নিয়ম অনুযায়ী পর্যালোচনা করা হয় এবং প্রয়োজন হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তদন্তের নির্দেশ দেওয়া হয়।
উল্লেখ্য, নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে অভিযোগ-পাল্টা অভিযোগের পরিবেশ তৈরি হয়েছে। নির্বাচন কমিশন সকল পক্ষকে আচরণবিধি মেনে চলার আহ্বান জানিয়ে আসছে।
স্টাফ রিপাের্টার: বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও রাজনৈতিক ইতিহাস সম্পর্কে শিক্ষার্থীদের সঠিক তথ্য জানানো জরুরি বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, ‘আমরা চাই, বাংল ...
স্টাফ রিপোর্টার: গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে ফের শ্রমিক বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। খবর পেয়ে পুলিশ ও বিজিবির সদস্যরা সাউন্ড গ্রেনেড, টিয়ারগ্যাস ছুড়ে এবং লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ কর ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর পল্লবী ও রূপনগর এলাকায় মাদক, চাঁদাবাজি ও দখলদারত্বের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, দলের নাম কিংবা তাঁ ...
স্টাফ রিপোর্টার: ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহী-অভ্যুত্থানের ঐতিহাসিক ঘটনার স্মরণে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আজ ৭ নভেম্বর শনিবার বিকাল ৪ টায় জিপিও'র সামনে শহীদ কর্নেল তাহের ...
সব মন্তব্য
No Comments