মো:মাসুদ রানা,ঝিনাইদহ : 'ঈদের জামায় খুশির সাজ,সবার মাঝে ছড়িয়ে যাক’ এই স্লোগানকে সামনে রেখে ঈদের খুশি ও ভালোবাসা সুবিধাবঞ্চিত এতিম শিশুদের মাঝে ছড়িয়ে দিতে আইএফআইসি ব্যাংক দেশব্যাপী সকল জেলাসমূহে পবিত্র রমজান মাসব্যাপী শুরু করেছে ব্যাতিক্রমী এক ঈদ ক্যাম্পেইন বা কর্মসূচি। এ ধারাবাহিকতায় আইএফআইসি ব্যাংকের ঝিনাইদহের কালীগঞ্জ এসএমই/কৃষি শাখার আয়োজনে পৌর এলাকার আড়পাড়ায় অবস্থিত " আড়পাড়া জে এস পি কারিগরী বেসরকারি এতিমখান"র শিশুদের মাঝে ঈদ উপহার হিসেবে নতুন পোশাক বিতরণ করা হয়। বুধবার (৫ মার্চ) দুপুর ২ টায় এই উপলক্ষে এতিমখানার অফিস কক্ষে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকটির কালীগঞ্জ শাখার ব্যবস্থাপক সাইদুর শিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এতিমখানা পরিচালনা পরিষদের সভাপতি অধ্যক্ষ আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, আলহাজ্ব জালাল উদ্দিন বিশ্বাস,বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল কাদের,নাজমুল হক মিশু,এতিমখানার তত্তাবধায়ক মনিরুজ্জামান মিঠু।এ সময় ঈদের নতুন পোশাক হাতে পেয়ে এতিম শিক্ষার্থীদের মনে খুশির আমেজ লক্ষ করা যায়।
ডেস্ক রিপোর্ট: দেশের বাজারে নতুন রেডমি নোট ১৭ সিরিজ উন্মোচন করেছে শাওমি। এই সিরিজে থাকছে ২ বছরের ওয়ারেন্টি এবং ১ বছরের স্ক্রিন প্রোটেকশন সুবিধা। নতুন লাইনআপে রয়েছে তিনটি মডেল - রেডমি নোট ১৭ প ...
রাজশাহী অফিস: পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের (বায়েক) পাওনিয়ার বেজে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সার্ভার রুমসহ আশপাশের কয়ে ...
স্টাফ রিপোর্টার: দেশের বাজারে ফের কমলো স্বর্ণের দাম। ভরিতে সর্বোচ্চ ১১০৮ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)।মঙ্গলবার ৯ সেপ্টেম্বর, ২০২৬ সকালে বাজুসের স্ট্যান্ড ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান ‘উপায়’ ও স্বনামধন্য রিটেইল চেইন শপ ‘ফ্রেশ সুপার মার্ট এর গ্রাহকদের জন্য ডিজিটাল পেমেন্ট সুবিধা আরও ...
সব মন্তব্য
No Comments