ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় সায়মন-(৯) নামে এক মাদরাসার ছাত্রের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার সকালে সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের সুহিলপুর গ্রামের নদ্দাপাড়ার একটি ধানি জমি থেকে তার গলাকাটা লাশ উদ্ধার করা হয়। শিশু সায়মন সুহিলপুর গ্রামের নদ্দাপাড়ার বাদল মিয়ার ছেলে।
পুলিশ জানায়, শনিবার সকালে সায়মন তার বাবার সাথে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে জমিতে ঘাস কাটতে যায়। কিছুক্ষণ পর সে তার বাবাকে বলে আর ঘাস কাটবে না। বাড়িতে চলে যাবে। একথা বলে সে বাড়ির দিকে রওনা দেয়।
সকাল সাড়ে ৮টার দিকে বাদল মিয়া বাড়িতে গিয়ে দেখে সায়মন বাড়িতে ফিরেনি। পরে পিতা বাদল মিয়াসহ পরিবারের লোকেরা তাকে খুঁজতে বের হয়। এক পর্যায়ে বাড়ি থেকে আনুমানিক আধা কিলেমিটার দূরে ধানি জমিতে তার গলাকাটা লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পৌছে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সায়মন স্থানীয় একটি মাদরাসার ছাত্র। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ ঘটনার রহস্য উদঘাটনে কাজ শুরু করেছে। তার বাবা-মাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ডেস্ক রিপোর্ট: মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন।আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫ ...
স্টাফ রিপোর্টার: দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল ভূখণ্ডের সঙ্গে স্থায়ীভাবে যুক্ত করতে বড় ধরনের যোগাযোগ অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা করছে সরকার। আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে সড়ক ও সেতু নির্মাণের মাধ্যম ...
বিশেষ প্রতিনিধি, নয়াদিল্লি: ভারতে অনুষ্ঠিতব্য ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ সেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান যোগ দেবেন কি না, সে বিষয়ে নতুন কোনো তথ্য নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন ...
সব মন্তব্য
No Comments