স্টাফ রিপোর্টার: পিরোজপুর সদর উপজেলা যুবলীগ কর্মী বাবু হাওলাদার ওরফে মদ বাবুকে রাজধানী থেকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার দুপুরে ডিবি পুলিশ গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার বাবু হাওলাদার পিরোজপুর সদর উপজেলার রানীপুর গ্রামের আব্দুর রশিদ শেখের ছেলে। এলাকায় তিনি যুবলীগের প্রভাবশালী কর্মী হিসেবেই পরিচিত।
মামলা ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত বছরের জুলাই মাসে রাজধানীর পুরানা পল্টন ও সূত্রাপুর থানাধীন কবি নজরুল ইসলাম কলেজের গেট এলাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ফ্যাসিস্ট শেখ হাসিনার নির্দেশে হামলা চালানো হয়। এ হামলায় বাবু হাওলাদারসহ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের প্রায় ৩ শতাধিক সন্ত্রাসী অংশগ্রহণ করে। এ ঘটনায় হত্যা, হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতার অভিযোগে কেরানীগঞ্জ থানার চর কালিগঞ্জ গ্রামের মো. শাহ আলমের স্ত্রী কিসমত আরা বাদী হয়ে শেখ হাসিনাসহ ৮৮ জন নামীয় এবং অজ্ঞাত ২৫০ জনের বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। এ মামলায় বাবু হাওলাদার ওরফে মদ বাবু ৪২নং আসামি।
সংশ্লিষ্ট সূত্রে আরও জানা যায়, বাবু হাওলাদারের বিরুদ্ধে পিরোজপুর সদর থানায় ২০২৩ সালের ১২ ডিসেম্বর একটি হত্যা মামলা দায়ের হয়। এছাড়াও গত বছরের ২৪ আগস্ট পিরোজপুর সদর থানায় তার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা হয়। মদ বাবু গ্রেপ্তার হওয়ায় পিরোজপুরে স্বস্তির নিশ্বাস দেখা গেছে।
এ বিষয়ে পিরোজপুর পুলিশ সুপার খান মো. আবু নাসেরের কাছে জানতে চাইলে তিনি বলেন, বাবু গ্রেপ্তার হওয়ার বিষয়টি আমরাও শুনেছি। খোঁজ নিয়ে নিশ্চিত হওয়ার পরে বলতে পারব।
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে অবৈধভাবে সার মজুদের অভিযোগে এক ইউপি সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে ২৮ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই ইউপি সদস্যকে ৫ হাজার টাকা জরি ...
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়ায় উপজেলার বাইশারী ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহিন খান সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। মঙ্গলব ...
সাতক্ষীরা প্রতিনিধি: নারীদের কারিগরি প্রশিক্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা হিসেবে গড়ে তুলে অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে ব্রেকিং দ্য সাইলেন্সের আয়োজনে সাতক্ষীরায় স্থানীয় নেতা ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের রেশ কাটতে না কাটতেই এবার দুই যুবদল নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে। সোমবার রাতে শহরের সিনেমাহল মার্কেট ও বিএনপির দলীয় কার্যালয়ের সামনে পৃথক এ ঘটনা ঘ ...
সব মন্তব্য
No Comments