ডেস্ক রিপোর্ট: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের ৭৮টি আসনে বিএনপির বহিষ্কৃত নেতা, সাবেক নেতাকর্মী ও নেতাদের পরিবারের সদস্যরা স্বতন্ত্র কিংবা বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে রয়েছেন। এর ফলে অনেক আসনেই বিএনপি, জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট এবং অন্যান্য প্রার্থীদের মধ্যে ত্রিমুখী প্রতিযোগিতার পরিস্থিতি তৈরি হয়েছে।
এই অবস্থাকে জামায়াত নেতৃত্বাধীন জোট সম্ভাবনা হিসেবে দেখছে। তাদের ধারণা, বিএনপির অভ্যন্তরীণ বিভাজনের সুযোগ নিয়ে কয়েকটি আসনে ফল নিজেদের পক্ষে আনা যেতে পারে। তবে জামায়াতও পুরোপুরি স্বস্তিতে নেই। কারণ, একটি আসনে জামায়াতেরই বিদ্রোহী প্রার্থী মাঠে রয়েছেন।
যদিও জামায়াত জোট এ পরিস্থিতিকে ইতিবাচকভাবে দেখছে, বাস্তবে বিএনপির বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থীদের একটি বড় অংশ নিজ নিজ আসনে শক্ত অবস্থান তৈরি করেছেন এবং অনেক ক্ষেত্রে মূল প্রতিদ্বন্দ্বিতায় চলে এসেছেন।
এ ছাড়া, বিএনপি নেতৃত্বাধীন জোটের শরিক দলগুলোর প্রার্থীরাও বিদ্রোহী প্রার্থীদের কারণে নির্বাচনী ঝুঁকিতে পড়েছেন। বিশেষ করে যেসব আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থীরা পুরো শক্তি নিয়ে প্রচারণায় নেমেছেন, সেখানে জোট প্রার্থীদের জন্য পরিস্থিতি জটিল হয়ে উঠেছে।
এদিকে, ‘জামায়াতের ১৭ আসনে জটিলতা, সুযোগ দেখছে বিএনপি’ শিরোনামে প্রকাশিত সমকাল পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, সমঝোতার মাধ্যমে কোনো শরিক দলকে ছেড়ে দেওয়া আসনেও অন্য শরিক দলের প্রার্থী থেকে যাওয়ায় জোটগত সমন্বয় বিঘ্নিত হয়েছে।
এই ধরনের জটিলতার কারণে অন্তত ১৭টি আসনে জামায়াত নেতৃত্বাধীন জোট চাপে পড়েছে, আর সেই পরিস্থিতিকে নিজেদের জন্য সম্ভাব্য সুযোগ হিসেবে দেখছে বিএনপি।
সূত্র: সমকাল
স্টাফ রিপোর্টার: সরকার একের পর এক প্রতিশ্রুতি ভঙ্গ করে জনগণের সঙ্গে প্রতারণা করছে বলে অভিযোগ করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বিজয়নগরস্থ বিজয়-৭১ চত্বরে জাতী ...
স্টাফ রিপোর্টার: স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার বক্তব্য ঘিরে জাতীয় সংসদে ব্যাপক হট্টগোল হয়েছে। বিএনপি সরকারের সমালোচনা করে বক্তব্য দিলে সরকারি দলের সদস্যরা হইচই-হট্টগোল করে প্রতিবাদ জানান। এ স ...
ডেস্ক রিপোর্ট: বিশ্ব পরিমণ্ডলে এককেন্দ্রিক আধিপত্য ও যুদ্ধের অবসান ঘটিয়ে সকল রাষ্ট্রের সমঅধিকার, মর্যাদা ও সমান অংশগ্রহণ নিশ্চিত করার সময় এসেছে বলে মনে করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। বিশ ...
ডেস্ক রিপোর্ট: সরকারি চাকরিতে অযৌক্তিকভাবে ভাইভা নম্বর বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ যুব ফ্রন্ট।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এক বিবৃতিতে সংগঠনের আহ্বায়ক রাশেদ শাহরিয়ার এই দাবি জানান। ...
সব মন্তব্য
No Comments