সৈয়দ আরমান জামী, বিশেষ প্রতিনিধি : সিলেটে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)-এর ভার্চুয়ালী পণ্য মেলার উদ্বোধন করা হয়েছে আজ।
বৃহস্পতিবার ২৬ আগস্ট সকাল ১১টায় প্রধান অতিথি হিসেবে জুম মাধ্যমে এ মেলার উদ্বোধন করেন বিসিকের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো: মোশতাক হাসান এনডিসি।
বিসিক, চট্টগ্রাম-এর আঞ্চলিক পরিচালক (উপসচিব) মো: মোতাহার হোসেনের সভাপতিত্বে ও বিসিক আইসিটি সেলের প্রকৌশলী এম এস সোহেল হাওলাদারের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিকের (বিপণন, নকশা ও কারুশিল্প) পরিচালক (উপসচিব) মুহাম্মদ আতাউর রহমান সিদ্দিকী, বিসিকের বিপণন বিভাগের মহাব্যবস্থাপক অখিল রঞ্জন তরফদার, নাসিব (সিলেট)-এর সভাপতি আলিমুল এহসান চৌধুরী, সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি স্বর্ণলতা রায় ও তৃণমূল নারী উদ্দোক্তা সোসাইটি (গ্রাসরুটস)-এর সিইও হিমাংশু মিত্র।
এছাড়াও ভার্চুয়ালী যুক্ত ছিলেন আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান; তৃণমূল নারী উদ্দোক্তা সোসাইটি (গ্রাসরুটস) কর্তৃক পরিচালিত মাসুমা ব্রিগেডের কেন্দ্রীয় সভাপতি সুপ্রিয়া সুমী, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক কমরেড তাপস ঘোষ, তৃণমূল নারী উদ্দোক্তা সোসাইটি (গ্রাসরুটস)-এর কেন্দ্রীয় তথ্য সম্পাদক অন্তরা রুদ্র পাল, উদ্দোক্তা সৈয়দা তাহমিনা বেগম, তৃণমূল নারী উদ্দোক্তা সোসাইটি (গ্রাসরুটস)-এর মৌলভীবাজার জেলা আহবায়ক শ্যামলী সূত্রধর, সোমা, সুলতানা পারভীন, আরমান আরা বেগম, কাবেরী পাল, ফাতেমা সুলতানা, কোরেসা সুলতানা, সালমা জামাল, সৈয়দ রাশেদ, শারমিন সরকার, লাকী ভূইয়া, মাহফুজা বেগম, মাহির শাহরিয়ার, সুলতানা, মুসলিমা, নাদিরা হোসাইন, পপি দে, প্রসেনজিৎ, কানিজ ফারহানা নাদিরা, খন্দকার মাসুম, আব্দুল্লাহ আল মামুন, আবিদা সুলতানা সহ বিসিকের কর্মকর্তাবৃন্দ ও গ্রাসরুটসের বিভিন্ন জেলার নেতৃবৃন্দ সহ সদস্যরা।
স্টাফ রিপোর্টার: সংবিধানে আল্লাহর প্রতি পূর্ণ ঈমান ও আস্থা পুনঃস্থাপন, নামাজ কায়েম এবং রাষ্ট্রীয়ভাবে যাকাত ব্যবস্থা চালু করার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুজিবুর রহমান। সংসদ সদস্যদ ...
ডেস্ক রিপোর্ট: সরকারি দাপ্তরিক যোগাযোগ, নথিপত্র ও সারসংক্ষেপে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’, ‘মাননীয়’সহ কোনো সম্মানসূচক শব্দ ব্যবহার না করার সিদ্ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল রুটে ৭৩০টি বেয়ারিং প্যাড ত্রুটিপূর্ণ পাওয়ার বিষয়ে সংসদে ব্যাখ্যা দিয়েছেন সড়ক ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।বুধবার (৯ সেপ্টেম্বর) জাতী ...
স্টাফ রিপোর্টার: দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চায় নির্বাচন কমিশন। এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।তিনি আজ বুধবার (০৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর রাজ ...
সব মন্তব্য
No Comments